নির্বাচনী বিজ্ঞাপনের ওপর স্থগিতাদেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি : নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ ওঠায় সংবাদপত্রে প্রকাশিত বিজেপির নির্বাচনী বিজ্ঞাপনের ওপর স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এবার হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল বিজেপি। আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে শীর্ষ আদালতে।

এদিন বিচারপতি বেলা এম ত্রিবেদী ও বিচারপতি পঙ্কজ মিত্তলের ডিভিশন বেঞ্চে বিষয়টি উত্থাপন করা হয়। বিজেপির তরফে আইনজীবী সৌরভ মিশ্র কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশের বিষয়টি জানান ও জরুরিভিত্তিুতে শুনানির আবেদন করেন। বিচারপতি বেল এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ জানতে চায়, কেন মামলাটিকে পরের গ্রীষ্মকালীন অবকাশের বেঞ্চে তোলা হচ্ছে না। তখন বিজেপির তরফে আইনজীবী জানান, আগামী ৪ জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশ পর্যন্ত হাইকোর্ট বিজেপির নির্বাচনী বিজ্ঞাপনের ওপর স্থগিতাদেশ জারি করেছে। ফলে এই মামলাটি জরুরিভিত্তিতে শুনানির প্রয়োজন। আগামী সোমবার যাতে মামলাটিকে শীর্ষ আদালত শোনেন, সেই আবেদন জানান আইনজীবী। তাতে সম্মতি জানান বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ।

উল্লেখ্য, তৃণমূলের অভিযোগের ভিত্তিতে গত ২০ মে সংবাদপত্রে প্রকাশিত বিজেপির দুটি নির্বাচনী বিজ্ঞাপনের ওপর স্থগিতাদেশ জারি করে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। এরপর সিঙ্গল বে়ঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যায় বিজেপি। সেখানেও সিঙ্গল বেঞ্চের রায়কেই বহাল রাখা হয়। 

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর