গুরুগ্রাম থেকে লড়ছেন রাজ বব্বর, কাংড়ায় প্রার্থী আনন্দ শর্মা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চলতি লোকসভা ভোটে আরও চার আসনের প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। মঙ্গলবার রাতে কংগ্রেসের তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, হরিয়ানার গুরুগ্রাম থেকে লড়বেন অভিনেতা রাজ বব্বর। হিমাচল প্রদেশের কাংড়া আসনে দলীয় প্রার্থী হয়েছেন মনমোহন সিংয়ের জমানায় বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব সামলানো আনন্দ শর্মা। হামিরপুর আসনে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন হিমাচল প্রদেশের উনাওয়ের বিধায়ক সতপাল রাইজাদা। মহারাষ্ট্রের মুম্বই উত্তর আসন থেকে লড়ছেন ভুষণ পাতিল।

যদিও গান্ধি পরিবারের এক সময়ের গড় অমেথি ও রায়বরেলি থেকে কে লড়বেন তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। ফলে ওই দুই আসনে শতাব্দী প্রাচীন দলের প্রার্থী নিয়ে সাসপেন্স ক্রমশই বেড়ে চলেছে। রায়বরেলি এবং অমেথি আসনে গান্ধি পরিবারের দুই সদস্য প্রিয়াঙ্কা গান্ধি বঢরা এবং রাহুল গান্ধিকে প্রার্থী হিসাবে দাঁড় করানো নিয়ে চর্চা চলছে দীর্ঘদিন ধরে। গত শনিবার কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী সমিতির সভায় দুই আসনে প্রিয়াঙ্কা-রাহুলকে প্রার্থী করা হবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাঁধেই ন্যস্ত করা হয়েছিল।

সূত্রের খবর, রায়বরেলি থেকে দাঁরাতে রাজি হচ্ছেন না প্রিয়াঙ্কা। দলের শীর্ষ নেতৃত্বকে তিনি জানিয়ে দিয়েছেন, প্রার্থী হয়ে শুধুমাত্র একটি আসনে নিজেকে আটকে রাখতে চান না তিনি। বরং দলীয় প্রার্থীদের হয়ে গোটা দেশজুড়ে প্রচার চালাতে চান। অন্যদিকে, রাহুল জানিয়ে দিয়েছেন, দলের শীর্ষ নেতৃত্ব চাইলে অমেথি থেকে লড়তে তাঁর কোনও আপত্তি নেই।

দুর্গাপুজোর মধ্যেই রাজ্যসভার ভোট! কোয়েলের ছেড়ে যাওয়া আসনে অন্তর্বর্তী নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল কমিশন

হার্ট অ্যাটাকের সময় বাড়িতে একা? নিজেকে সামলাতে মাথায় রাখুন এই ৪ পদ্ধতি

গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার

ডেডলাইন শেষ, স্পিকারের নোটিসের জবাব দিতে আরও ৪ সপ্তাহ সময় চাইছেন সুদীপ-কাকলিরা

সুখবর! পুজো পরেই অ্যাকাউন্টে ঢুকবে আবাসের ৬০ হাজার টাকা, পাবেন ৩০ লক্ষ পরিবার

বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর গুহাতেই সংসার! সন্তানদের নিয়ে ‘পাতালঘরে’ ফিলিস্তিনি পরিবার

আপনার টুথপেস্ট নিরামিষ না আমিষ? একাধিক পণ্যের প্যাকেটে প্রতীক ব্যবহারের নির্দেশ কেন্দ্রের

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, কুলুতে খাদে গাড়ি পড়ে মৃত ৪

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

ভাঙড় কলেজে বিক্ষোভ ও অশান্তির ঘটনায় গ্রেফতার ৪, ধৃতদের আজই পেশ আদালতে

মর্মান্তিক! সরকারি হাসপাতালে এসি বিস্ফোরণে মৃত্যু দুই সদ্যোজাতের

মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক শুভেন্দুর, বাংলায় বিনিয়োগ বাড়াতে বড় পদক্ষেপে মুখ্যমন্ত্রী