পঞ্চম দফার ভোট প্রচার শেষ, সোমে গড় রক্ষার অগ্নিপরীক্ষা বিজেপির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী সোমবার অষ্টাদশ লোকসভার পঞ্চম দফার ভোট। দেশের ছয় রাজ্য ও দুই কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯ আসনে ভোট নেওয়া হবে। ভোট পঞ্চমীতে ইভিএম বন্দি হবে ৬৯৫ প্রার্থীর ভাগ্য। শনিবার বিকেলে পঞ্চম দফার ভোট প্রচার শেষ হল। প্রচারের শেষ লগ্নে ঝড় তোলার চেষ্টা করলেন প্রার্থীরা। কেউ পদযাত্রা করে আবার কেউ রোড শো করে শেষ লগ্নে জনসংযোগ সেরে নিলেন।

সোমবার ভোট পঞ্চমীতে লোকসভার ৪৯ আসনের পাশাপাশি ওড়িশা বিধানসভার ৩৫ আসনে ভোট নেওয়া হবে। সর্বাধিক আসনে ভোট হচ্ছে উত্তরপ্রদেশে। দেশের বৃহত্তম রাজ্যটিতে ১৪ আসনে ভোট নেওয়া হবে। মহারাষ্ট্রে ১৩টি, পশ্চিমবঙ্গে ৭টি, বিহারে ৫টি, ওড়িশায় ৫টি ও ঝাড়খণ্ডের তিনটি আসনে ভোটগ্রহণ হবে। এছাড়া লাদাখ ও জম্মু-কাশ্মীরের বারামুল্লা আসনেও ভোট নেওয়া হবে। উত্তরপ্রদেশের যে ১৪ আসনে ভোট নেওয়া হবে সেই ১৪ আসন হল-রায়বরেলি, অমেথি, লখনউ, ঝাঁসি, জালাউন, হামিরপুর, বান্দা, কৌশাম্বী, ফতেপুর, গোন্ডা, কাইজারগঞ্জ, ফৈজাবাদ, মোহলনালগঞ্জ ও বারাবাঁকি। মহারাষ্ট্রের মুম্বই উত্তর, মুম্বই উত্তর-পশ্চিম, মুম্বই উত্তর-পূর্ব, মুম্বই উত্তর-মধ্য, মুম্বই দক্ষিণ-মধ্য, মুম্বই দক্ষিণ, থানে, কল্যাণ, পালঘর, ধুলে, দিন্ডোরি, নাসিক ও ভিওয়ান্ডি আসনে ভোট নেওয়া হবে।

পশ্চিমবঙ্গের সাতটি আসনে ভোট নেওয়া হবে। ওই সাত আসন হল-ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, শ্রীরামপুর ও আরামবাগ। বিহারের মুজফফরপুর, মধুবনী, হাজিপুর, সীতামারি, ও সারণের পাশাপাশি ঝাড়খণ্ডের ছাতরা, কোডারমা ও হাজারিবাগ আসনে ভোট নেওয়া হচ্ছে। ভোট পঞ্চমীতে ভোটের লাইনে দাঁড়াবেন ওড়িশার বরগড়, সুন্দরগড়, বোলাঙ্গির কান্ধামাল ও আশকার ভোটাররা। এদিন ভোট প্রচারের শেষ লগ্নে অমেথির দলীয় প্রার্থী কিশোরীলাল শর্মার পাশাপাশি রাহুল গান্ধির হয়ে রায়বরেলিতে রোড শো করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি।

পঞ্চম দফার ভোট কার্যত বিজেপি শীর্ষ নেতৃত্বের কাছে অগ্নিপরীক্ষা। পাঁচ বছর আগে  ৪৯টি আসনের মধ্যে ৩২টি আসনে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থীরা। কংগ্রেস জিতেছিল মাত্র একটি আসনে। এবারের ভোটে ৩২টি আসন ধরে রাখা পদ্ম শিবিরের কাছে সহজ হবে না বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।  

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6