ঘৃণাভাষণ নিয়ে নীরব নির্বাচন কমিশন, নিন্দায় প্রাক্তন আমলারা

Share:

নিজস্ব প্রতিনিধি : নির্বাচনী প্রচার চলাকালীন বিজেপি নেতাদের ঘৃণাভাষণ নিয়ে এবার নিন্দায় সরব হলেন প্রাক্তন আমলারা। প্রায় ১০০ জন প্রাক্তন আমলা চিঠি লিখেছেন নির্বাচন কমিশনের কাছে। কমিশনের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন তাঁরা।

নন পলিটিক্যাল কনস্টিটিউশনাল কনডাক্ট গ্রুপের তরফ থেকে চিঠি লেখা হয়েছে নির্বাচন কমিশনে। চিঠিতে স্বাক্ষর রয়েছে ওয়াজাহাদ হাবিবুল্লাহ, শিবশঙ্কর মেনন, জি কে পিল্লাই, কে সুজাতা রাওয়ের মতো প্রাক্তন আমলাদের। চিঠিতে প্রাক্তন আমলারা প্রশ্ন তুলেছেন, কেন নির্বাচন কমিশন ঘৃণা ভাষণের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়নি। চিঠিতে আরও বলা হয়েছে, নির্বাচন কমিশনের তরফে মুখে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও বাস্তবে তা করা হয় না।

শুধু ঘৃণা ভাষণ নিয়েই নয়, প্রতিটি দফার ভোটগ্রহণের পর মোট কত ভোট পড়ল, সেটা ঠিকমতো জানানো হচ্ছে বলেও প্রাক্তন আমলারা চিঠিতে অভিযোগ জানিয়েছেন। একইসঙ্গে ভোট গণনার আগে ইভিএম মেশিনকে সুরক্ষিত রাখা নিয়ে নির্বাচন কমিশনকে সদর্খক ভূমিকা নেওয়া উচিত বলেও প্রাক্তন আমলারা চিঠিতে জানিয়েছেন। একইসঙ্গে কমিশনকে তার কর্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রাক্তন আমলারা জানিয়ে দেন, কমিশনের উচিত সংবিধানকে মেনে কাজ করা। নির্বাচন কমিশনের এমন কোনও কাজ করা উচিত নয়, যাতে কমিশনের ওপর থেকে সাধারণ মানুষের আস্থা উঠে যায়।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের