‘আমজনতার কণ্ঠস্বর শোনেনি মোদিতে সম্মোহিত বিজেপি নেতা-কর্মীরা’,  খোঁচা সঙ্ঘের মুখপত্রে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা ভোটে ভরাডুবির মুখে পড়েছে বিজেপি। ‘অবকি বার চারশো পার’ শ্লোগান ভূমিশয্যা নিয়েছে। চারশো তো দূরের অস্ত সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতাই পায়নি পদ্ম শিবির। ফলে খানিকটা বিমর্ষ নরেন্দ্র মোদি-অমিত শাহরা। আর এবার লজ্জাজনক ফল নিয়ে বিজেপি শীর্ষ নেতাদের কাঁটা ঘায়ে নুনের ছিটে দিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ।

সংগঠনের মুখপত্র ‘অর্গানাইজারে’ প্রকাশিত এক নিবন্ধে সঙ্ঘ প্রধান মোহন ভাবগতের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত রতন সারদা সদ্য সমাপ্ত লোকসভা ভোটের ফল বিশ্লেষণ করতে গিয়ে বিজেপি নেতা-কর্মীদের অতিরিক্ত আত্মবিশ্বাসকে তুলোধনা করেছেন। নিবন্ধে তিনি লিখেছেন, ‘বিজেপি নেতা-কর্মীদের ভুমিকা দেখে কখনই মনে হয়নি ‘অব কি বার, চারশো বার’ তাদের কাছে এক লক্ষ্যপূরণ ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিতে সম্মোহিত বিজেপি নেতা-কর্মীরা ক্ষমতায় ফেরার ব্যাপারে অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলেন। এক বায়বীয় জগতে বিরাজ করছিলেন তারা। সাধারণ মানুষের কণ্ঠস্বর শোনার চেষ্টা করেননি। আমজনতা কী চাইছেন, কী বলছেন, তা জানার প্রয়োজন অনুভব করেননি। ফলে বুঝতেই পারেননি আমজনতার ক্ষোভকে।’

এখানেই থামেননি রতন সারদা। ক্ষোভ উগরে দিয়ে তিনি লিখেছেন, ‘নির্বাচনে লক্ষ্য পূরণে মাঠে-ময়দানে নেমে পরিশ্রম করতে হয়। সোশ্যাল মিডিয়ায় সেলফি শেয়ার করে নিজের প্রচার চালানো যায় বটে, তার চেয়ে বেশি কিছু পাওয়া যায় না। বিজেপি নেতা-কর্মীদের দেখে মনে হয়নি, এবারের ভোট কোনও লক্ষ্যপূরণের নির্বাচন। বিজেপি নেতা-কর্মীরা এতটাই অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলেন যে সঙ্ঘের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার কিংবা তাঁদের কাছে পৌঁছনোর চেষ্টাই করেননি। এই ফল বিজেপি’র অতিরিক্ত আত্মবিশ্বাসী নেতা-কর্মীদের কাছে বাস্তবিকতার চড়।’

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ