তথ্য লুকানোর দায়ে পদ গেল কংগ্রেস বিধায়কের, হেরো বিজেপি প্রার্থীকে জয়ী ঘোষণা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপনের চরম মূল্য চোকালেন মধ্যপ্রদেশের বিজয়পুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক মুকেশ মালহোত্রা। মধ্যপ্রদেশ হাইকোর্টের গ্বালিয়র বেঞ্চের  বিচারপতি জিএস আহলুওয়ালিয়া তথ্য গোপনের দায়ে মুকেশের বিধায়ক পদ খারিজ করে দিয়েছেন। পাশাপাশি উপনির্বাচনে হেরে যাওয়া বিজেপি প্রার্থী রামনিবাস রাওয়াতকে বিধায়ক ঘোষণা করেছেন। যদিও হাইকোর্টের ওই রায় নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীদের একাংশ। তাদের বক্তব্য, হাইকোর্টের বিচারপতির এক্তিয়ার নেই কাউকে বিধায়ক হিসাবে ঘোষণা করার। বরং ওই আসনটি শূন্য ঘোষণা করে অতি দ্রুত নির্বাচন করানোর নির্দেশ দেওয়াই হতো সঠিক রায়।

২০২৩ সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে দাঁড়িয়ে বিজয়পুর আসনে জিতেছিলেন রামনিবাস রাওয়াত। এক বছরের মাথায় ২০২৪ সালের লোকসভা ভোটের আগে ডিগবাজি খেয়ে কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লেখান তিনি। ডিগবাজি খাওয়ার পুরস্কার হিসাবে মোহন যাদবের মন্ত্রিসভায় ঠাঁই-ও পান রামনিবাস। বিজেপি শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনে বিধায়ক পদে ইস্তফা দেন। এর পরে উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মুকেশ মালহোত্রার কাছে হেরে যান। ফলে মন্ত্রিত্বও হারাতে হয় তাঁকে।

উপনির্বাচনে হারার পরেই কংগ্রেস বিধায়ক মুকেশ মালহোত্রার নির্বাচনকে চ্যালেঞ্জ জানিয়ে মধ্যপ্রদেশ হাইকোর্টের গ্বালিয়র বেঞ্চে মামলা দায়ের করেন রাওয়াত। আর্জিতে তিনি অভিযোগ করেন, ‘নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফনামায় নিজের নামে থাকা ৬টি ফৌঝদারি মামলার কথা উল্লেখ করেননি মুকেশ।’ হাইকোর্টে লাগাতার ওই মামলার শুনানি চলছিল। রায় দিতে গিয়ে বিচারপতি জিএস জিএস আহলুওয়ালিয়া কংগ্রেস বিধায়কের নির্বাচনকে বাতিল করে দিয়েছেন। পাশাপাশি হেরো বিজেপি প্রার্থীকে জয়ী বলে ঘোষণা করেছেন।

রোজ কুমড়োর বীজ খাচ্ছেন? জানলে অবাক হবেন এর ৫ ম্যাজিক

ওমেগা-৩, ভিটামিন এ, ক্যালসিয়ামের ভাণ্ডার এই সস্তার মাছ! মিলবে একাধিক উপকার

রাখি উৎসবে চন্দ্রগ্রহণের ছায়া, ভাইয়ের হাতে রাখি বাঁধার শুভ সময় জেনে নিন….

উল্টো চাল পরিবর্তন করে শনির সোজা গতি, মালামাল হবেন ৫ রাশির জাতকরা…

শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি, বেতন বাড়ার সম্ভাবনা এই রাশির জাতকদের

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির