৪০ বছরের স্বামীকে ছেড়ে প্রেমিকের হাত ধরলেন তরুণী, সম্মতি দিল আদালত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একদিকে স্বামী ও বাবা-মা, অন্যদিকে প্রেমিক-তিন পক্ষের উপস্থিতিতেই আদালতে নিজের জীবনের সিদ্ধান্ত জানালেন ১৯ বছরের এক তরুণী। মধ্যপ্রদেশ হাইকোর্টের গোয়ালিয়র বেঞ্চে দাঁড়িয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তিনি প্রাপ্তবয়স্ক এবং নিজের ইচ্ছাতেই জীবনযাপন করতে চান। স্বামী বা পরিবারের সঙ্গে থাকতে তিনি রাজি নন। এই মামলার সূত্রপাত হয় প্রায় এক বছর আগে দায়ের হওয়া একটি হেবিয়াস কর্পাস আবেদনের মাধ্যমে। তরুণীর স্বামী অভিযোগ করেছিলেন, তার স্ত্রীকে অবৈধভাবে আটকে রেখেছেন অনুজ কুমার নামে এক ব্যক্তি। আদালতের নির্দেশে পুলিশ তরুণীকে খুঁজে বের করে এবং একটি ওয়ান-স্টপ সেন্টারে রাখার পর আদালতে হাজির করে।

শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন তরুণীর স্বামী, বাবা-মা এবং তার প্রেমিকও। বিচারকদের প্রশ্নের উত্তরে তরুণী জানান, তার স্বামীর সঙ্গে বয়সের পার্থক্য প্রায় ২১ বছর-তিনি ১৯ এবং স্বামী ৪০। এই বিয়েতে তিনি সুখী ছিলেন না এবং দাম্পত্য জীবনে মানসিক অত্যাচারের অভিযোগও তোলেন। আদালত তাকে কাউন্সেলিংয়ের সুযোগ দিলেও নিজের সিদ্ধান্তে অনড় থাকেন ওই তরুণী। তিনি স্পষ্টভাবে জানান, তিনি তাঁর প্রেমিক অনুজ কুমারের সঙ্গেই থাকতে চান। প্রেমিকও আদালতে আশ্বাস দেন যে তিনি তরুণীর নিরাপত্তা ও দেখভালের দায়িত্ব নেবেন।

বিচারপতি আনন্দ পাঠক ও বিচারপতি পুষ্পেন্দ্র যাদবের ডিভিশন বেঞ্চ জানায়, প্রাপ্তবয়স্ক হওয়ায় নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার ওই তরুণীরই রয়েছে। ফলে তাঁকে প্রেমিকের সঙ্গে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তবে নিরাপত্তার স্বার্থে আগামী ছয় মাস প্রশাসনের নিযুক্ত কর্মকর্তারা তাঁর খোঁজখবর রাখবেন বলেও নির্দেশ দিয়েছে আদালত।

এক বছর আগেই মৃত্যু, ঘরের ভেতর থেকে উদ্ধার মহিলার কঙ্কাল

নিম্নচাপের জেরে শনিতে ভাসবে বাংলা! হলুদ সতর্কতা জারি কলকাতায়

তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

পোলবার হোটেলে মধুচক্রের অভিযোগ, আচমকা পুলিশের হানায় আটক দুই যুবক-যুবতী-সহ ৫

ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? জানুন সত্যিটা

রোজ কুমড়োর বীজ খাচ্ছেন? জানলে অবাক হবেন এর ৫ ম্যাজিক

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের