সন্তানরা নিজের পছন্দে বিয়ে করলে সামাজিক বয়কট করা হবে পরিবারকে, মধ্যপ্রদেশে ফতোয়া ঘিরে আলোড়ন

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ ডবল ইঞ্জিন রাজ্যে এক অদ্ভূত ফতোয়া জারি হয়েছে। আর সেই ফতোয়া নিয়ে এখন শোরগোল ব্যাপক আকার ধারণ করেছে। কারণ এই ফতোয়া সংক্রান্ত ভিডিও গোটা গ্রামে ছড়িয়ে পড়েছে। তাতে আতঙ্কিত হয়ে পড়েছেন মানুষজন। সাংবিধানিক স্বাধীনতা কতটা ভঙ্গুর সেটা এবার প্রকাশ্যে চলে এসেছে। মধ্যপ্রদেশের রতলাম জেলার একটি গ্রাম প্রকাশ্যে সেইসব পরিবারের বিরুদ্ধে সামাজিক বয়কটের ঘোষণা করেছে যাদের সন্তানরা নিজের পছন্দে বিয়ে করবে। পঞ্চেওয়া গ্রামের এই ঘটনাটি নিয়ে একটি ভিডিও প্রকাশের পর ক্ষোভের জন্ম দিয়েছে। কারণ সেখানে গ্রামবাসীরা সম্মিলিতভাবে অর্থনৈতিক অবরোধ এবং সামাজিক নির্বাসনের শাস্তি ঘোষণা করেছে।

এদিকে নিজে কাউকে পছন্দ করে বিয়ে করাটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। সেই স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারে না। সেখানে এমন ফতোয়া সকলকে চমকে দিয়েছে। ভাইরাল ভিডিও’‌তে গ্রামবাসীদের একটি বিশাল জমায়েত দেখা যাচ্ছে, যেখানে একজন যুবককে তথাকথিত ‘‌গ্রামের ফতোয়া’‌ পড়ছে। তবে এই ফতোয়া গোপনে ফিসফিসিয়ে বলা হয়নি বরং জনসমক্ষে ঘোষণা করা হয়েছে। ফতোয়ার ঘোষণা অনুযায়ী, কোনও ছেলে বা মেয়ে পালিয়ে গিয়ে পছন্দের বিয়ে করলে শাস্তি তো দেওয়া হবেই। তার সঙ্গে তাদের পুরো পরিবারকে সমাজে একঘরে করা হবে। সামাজিক বয়কটের নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের পরিবারগুলিকে সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে না। দুধের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে বঞ্চিত করা হবে, শ্রমিক নিয়োগ বা নিয়োগ থেকে বিরত রাখা হবে এবং গ্রামের সমস্ত অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগ থেকে তাদের বিচ্ছিন্ন করা হবে। এই ঘটনা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে।

অন্যদিকে মধ্যপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য। তাই এমন ফতোয়া নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে। হুমকি দিয়ে আরও বলা হয়েছে, কোনও গ্রামবাসী এই পরিবারগুলির জমি লিজ নেবে না। কেউ তাদের বাড়িতে কাজ করবে না। যদি কেউ বয়কট করা পরিবারের কোনও সদস্যকে ভাড়া করার সাহস দেখাবে তাকে একই শাস্তির মুখোমুখি হতে হবে। এমনকী যেসব গ্রামবাসীরা পছন্দের বিয়ের দম্পতিদের সহায়তা করবে, সাক্ষী দেবে বা আশ্রয় দেবে তাদেরও সামাজিকভাবে বয়কট করা হবে। ভিডিও’‌তে তিনটি পরিবারের প্রধানদের নাম উল্লেখ করা হয়েছে। এই ফতোয়া কার্যকর করার জন্য তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। সতর্ক করে বলা হয়েছে, বয়কট করা পরিবারকে সমর্থন করলে আপনার পরিবারকেও বয়কট করা হবে।

এছাড়া ভিডিও ভাইরাল হতেই স্থানীয় প্রশাসন তৎপর হয়। জনপদ সিইও পাটোয়ারী গ্রাম পরিদর্শন করেন। আর সামাজিক বয়কট অবৈধ এবং অসাংবিধানিক সেটা ব্যাখ্যা করে ক্ষতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এসডিওপি সন্দীপ মালব্য বলেন, ‘‌আনুষ্ঠানিক অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ উল্লেখ্য,‌ আইনে স্পষ্টভাবে বলা আছে যে, ১৮ বছর বয়সের একজন নারী এবং ২১ বছর বয়সের একজন পুরুষের পছন্দের বিয়ে করার আইনি অধিকার রয়েছে। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে সামাজিক বয়কট এবং পঞ্চায়েত ধাঁচের ফতোয়াকে অবৈধ ঘোষণা করেছে। সুপ্রিম কোর্ট আরও বলেছে যে, প্রেমের বিয়ে করার ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের সুরক্ষা প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব।

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বেশি দিন বাঁচতে চান বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বরের দরবারে যুজবেন্দ্র চাহাল

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি