হলফনামা দাখিলে দেরি, ইডিকে ৩০ হাজার টাকা জরিমানা করল মাদ্রাজ হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: দীর্ঘদিন ধরেই মামলার তদন্তের নামে গড়িমসি করার অভিযোগ উঠেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে। এবার গড়িমসির দায়ে মাদ্রাজ হাইকোর্টের জরিমানার মুখে পড়ল কেন্দ্রীয় আর্থিক দুর্নীতি তদন্তকারী সংস্থা। জবাবি হলফনামা ঠিক সময়ে জমা না দেওয়ায় ইডিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কী ঘটেছে?

তামিলনাডু রাজ্য বিপণন সংস্থার (তাসমাক) আর্থিক কেলেঙ্কারি মামলার  তদন্তে বিখ্যাত তামিল চলচ্চিত্র প্রযোজক আকাশ ভাস্করণ ও ব্যবসায়ী বিক্রম রবীন্দ্রণের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছিল ইডি। তল্লাশির পর দুজনের অফিস ও বাড়ি সিল করে দেয়। ইডির ওই তল্লাশিকে চ্যালেঞ্জ জানিয়ে মাদ্রাজ হাইকোর্টে মামলা ঠুকে দিয়েছিলেন চলচ্চিত্র প্রযোজক আকাশ ভাস্করণ ও ব্যবসায়ী বিক্রম রবীন্দ্রণ। তাদের বক্তব্য, তাসমাকের আর্থিক কেলেঙ্কারির সঙ্গে তাদের কোনও যোগসূত্র নেই। অকারণে তাদের হেনস্থা করা হচ্ছে। ওই মামলার প্রেক্ষিতে ইডির কাছে হলফনামা তলব করেছিল মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এমএস রমেশ ও ভি লক্ষ্মীনারায়ণের ডিভিশন বেঞ্চ।

বুধবার (৬ অগস্ট) মামলার শুনানির সময়ে ইডির আইনজীবী ওই হলফনামা জমা দেওয়ার জন্য ফের একবার বাড়তি সময় চান। ওই আর্জি শুনেই চটে যান দুই বিচারপতি। তাঁরা ইডির আইনজীবীকে বলেন, ‘একটা হলফনামা জমা দিতে কেন এত গড়িমসি। মামলার শুনানির ক্ষেত্রে কেন এত প্রতিবন্ধকতা তৈরি করছেন?’ এর পরেই ইডির বিশেষ কৌঁসুলির উদ্দেশে বলেন ‘আপনার আর্জি মেনে নিচ্ছি। তবে এটাই শেষ সুযোগ। সঠিক সময়ে জবাবি হলফনামা জমা দিতে না পারার জন্য ১০ হাজার টাকা মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হচ্ছে। পরবর্তী শুনানির আগেই ওই জরিমানা জমা করতে হবে।’

ককরোচ জনতা পার্টিকে যন্তর মন্তরে সভার অনুমতি দিল দিল্লি পুলিশ

মায়ের মৃত্যুর খবর শুনে মৃত্যু ছেলেরও, পাশাপাশি দেওয়া হলো কবর

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা