Maha Kumbh 2025: এ কী কাণ্ড মহাকুম্ভে! পোষ্য সারমেয়কে নিয়ে পূণ্যস্নান সারলেন মালিক

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রয়াগরাজে সমাগম হয়েছে কোটি কোটি মানুষের।  সকলেই পুণ্যস্নানে ব্যস্ত। ভক্তদের আগমনে গমগম করছে প্রয়াগরাজ। মহাকুম্ভের আশায় চাতক পাখির মত চেয়ে ছিল পূর্ণার্থীরা। এবার মহাকুম্ভে সবচেয়ে বেশি নজর কাড়লেন এক ব্যক্তি। তিনি সঙ্গে করে তার সারমেয়কে নিয়ে এসছেন।তিনি একাই শাহি স্নান করেন নি। তার পোষ্য সারমেয়টিকেও স্নান করিয়েছেন। আর তাতেই হইচই শুরু নেটপাড়ায়।

হিন্দু ধর্মালম্বীদের বিশ্বাস রয়েছে মহাকুম্ভে পবিত্র জলে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়। কঠিন রোগ-ব্যাধীও দূর হয়। এমনকী ব্যক্তি জীবনে মোক্ষ লাভ করে। যেহেতু ১২ বছর পর এই সুযোগ আসে। তাই স্নান করে পূণ্য অর্জন করার লোভ সামলাতে পারেন না ধর্মপ্রাণ মানুষেরা। তাই বলে ওই ব্যক্তি সারমেয়কেও স্নান করাবেন? এই নিয়ে তোলপাড় নেটপাড়াও। অনেকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ওই ব্যক্তিকে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিয়োটিতে দেখা গিয়েছে, ওই ব্যক্তি এক হাতে ধরে আছেন তার পোষ্য কুকুরছানাটিকে। অন্য হাত উপরে তোলে স্নান করছেন তিনি। একইসঙ্গে সারমেয়টিকেও স্নান করাচ্ছেন তিনি। অনেকে লিখেছেন, ‘এটা তো ভাগ্যের ব্যাপার’.. অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, ‘কুকুরটিরও পূণ্য অর্জন হয়ে গেল’..।

সদ্যই মহাকুম্ভে এক ক্রিকেটপ্রেমী শখের আরসিবি জার্সি ডুবিয়েছিলেন। আবার কেউ তার মৃত মায়ের ছবি পবিত্র জলে ডুবিয়েছিলেন। গতকাল বুধবারও দেখা গিয়েছিল হ্যারি পটারের মত হুবহ দেখতে একজন ব্যক্তি প্রসাদ খাচ্ছেন। এছাড়াও মহাকুম্ভে আসা ‘আইআইটিয়ান বাবা’, হর্ষা রিচারিয়া, মোনালিসা থেকে শুরু করে ভাইরাল হয়েছেন সকলে। এবার লক্ষ লক্ষ জোড়া চোখ ঘুরে বেড়াচ্ছে তাদেঁর দেখবে বলে। যাদের নিয়ে তোলপাড় শুরু হয়েছে কুম্ভমেলায়।

রাজ্যে পালাবদলের পর অনুষ্ঠিত হচ্ছে ‘ভারত শক্তি সপ্তাহ’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নাইজেরিয়ার জঙ্গলে হাড়হিম করা দৃশ্য! একসঙ্গে উদ্ধার ২৮ জনের মাথার খুলি

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

পায়ে সংক্রমণ, অন্তঃসত্ত্বা অবস্থায় আলিপুর চিড়িয়াখানায় সিংহীর মৃত্যু

ডিউটি থেকে বেরোতে অনুমতি মিলবে, তবে দিতে হবে ২৫ হাজার! ঘুষ নিতে গিয়ে গ্রেফতার নিরাপত্তারক্ষী

আত্মপ্রকাশের পরেই পাক সেনার কনভয়ে হামলা বালোচ মহিলা বিদ্রোহীদের, নিহত ৯

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলার আবহাওয়া?

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

দুর্গাপুজোর নামে ‘ভুয়ো পাস’ বিক্রি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ কলকাতার ১০ ঠিকানায় ইডি-র তল্লাশি

Asian Games 2026: ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন সমীকরণ

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের