মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ যোগীর, মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। সেই সঙ্গে মৃতদের পরিবারকে এককালীন ২৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যেরও ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, মহাকুম্ভের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আগামিকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রয়াগরাজে যাবেন রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি। পদপিষ্টের ঘটনাকে অত্যন্ত যন্ত্রণাদায়ক হিসাবে আখ্যা দেওয়ার পাশাপাশি মৃতদের পরিবারকে সান্ত্বনাও জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। দুর্ঘটনার কথা বলতে গিয়ে এক সময়ে কেঁদেও ফেলেন তিনি।    

মহাকুম্ভে মৌনী অমাবস্যা উপলক্ষে অমৃত স্নানের সময় ঘটা পদপিষ্টের ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩০ পুণ্যার্থী। গুরুতর জখম হয়েছেন আরও ৬০ জন। দুর্ঘটনার ১৬ ঘন্টা পর বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় উত্তরপ্রদেশ সরকারের তরফে এক প্রেস বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। যদিও পদপিষ্টের ঘটনায় কেউ নিখোঁজ রয়েছেন কিনা, তা নিয়ে মুখ খোলেনি প্রশাসন। যদিও বিভিন্ন হাসপাতাল ও থানায় নিখোঁজদের সন্ধানে হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছেন পরিজনরা।

মৌনী অমাবস্যা উপলক্ষে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মহাকুম্ভে হাজির হয়েছিলেন কয়েক কোটি ভক্ত। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত থেকেই ত্রিবেনী সঙ্গমের তীরে ভিড় জমিয়েছিলেন তঁরা। ভিড়ের চাপে মেলাপ্রাঙ্গণের অনেক ব্যারিকেড ভেঙে যায়। মঙ্গলবার মাঝরাত থেকেই বহু পুণ্যার্থী ত্রিবেণী সঙ্গমে ভিড় করতে শুরু করেন। রাত ২টো নাগাদ ‘অমৃত স্নান’-এ অংশ নিতে পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। আচমকা ধাক্কাধাক্কি শুরু হওয়ায় অনেকেই ভারসাম্য বজায় রাখতে না পেরে মাটিতে পড়ে যান।   ভিড়ের মধ্যে আটকে পড়েন অনেকে। অনেকেই পায়ের তলয় পড়ে মারা যান। আর্ত চি‍ৎকারে ভারী হয়ে ওঠে ত্রিবেনী সঙ্গমের তীর।

দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়ে মেলাপ্রাঙ্গনে থাকা উদ্ধারকারীরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে ন যায় তার জন্য রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রয়াগরাজমুখী সড়ক বন্ধ করে দেয় পুলিশ। প্রথমে পুলিশের তরফে বেসরকারিভাবে জাননো হয়েছিল, পদপিষ্টের ঘটনায় ১০ জন পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন। যদিও ঘটনার সময়ে ত্রিবেনী সঙ্গম তীরে হাজির পুণ্যার্থীরা তা মানতে রাজি হননি। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছিলেন, মৃতের সংখ্যা আরও বেশি। শেষ পর্যন্ত দুর্ঘটনার ১৬ ঘন্টা বাদে প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হল, পদপিষ্টের ঘটনায় ৩০ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন ৬০ জন।

 

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের