দেশজুড়ে মহা সমারোহে পালিত শিবরাত্রি, কোন মন্দিরে কীভাবে চলছে পুজো?

Share:

নিজস্ব প্রতিনিধি:  দেশ জুড়ে পালিত হচ্ছে মহা শিবরাত্রি। মধ্যরাত থেকেই দেশের ১২টি জ্যোতির লিঙ্গ এবং শিব মন্দিরগুলোতে চলছে ভক্তদের প্রার্থনা। রবিবার সকল শিবমন্দিরে ভিড় হবে বলেই মনে করা হচ্ছে। রবিবার সকাল থেকেই ভক্তরা আসতে শুরু করে দিয়েছেন মন্দিরে। মহাকালেশ্বর মন্দিরে এদিন ১০ লক্ষ লোকের সমাগম হবে বলে মনে করা হচ্ছে।

রবিবার মহাকাল মন্দিরে ভোর ২.৩০ থেকে দরজা খুলে দেওয়া হয়েছে ভক্তদের জন্য। দুপুরে লক্ষ লক্ষ ভক্ত দর্শন করেছেন ভোলানাথকে। এদিন মহাকালকে বরের বেশে সাজানো হচ্ছে। প্রায় ৩ কুইন্টাল ফুলের অর্ডার দেওয়া হয়েছে। তারমধ্যে রয়েছে ১০০ কেজি আকন্দ ফুল, ১.২৫ লক্ষ বেলপাতা এবং ২০০ কেজি দেশি ফুল। প্রায় ১১ ফুট লম্বা একটি মুকুট তৈরি করা হয়েছে মহাকালের জন্য।

মধ্যপ্রদেশের খান্ডুয়ার ওঙ্কারেশ্বর মন্দিরটি ভোর ৩টে থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে। ২৪ ঘন্টা টানা প্রার্থনা করার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি কাশির বিশ্বনাথ মন্দিরেও চলছে জোর আয়োজন। এদিন ২.১৫ মিনিটে মঙ্গল আরতি করা হয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরে। ভোর ৩:৩০ নাগাদ মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে। রাত থেকেই ভক্তদের দীর্ঘ লাইন শুরু হয়ে গিয়েছে।

ঝাড়খণ্ডের দেওঘরে বাবাধাম মন্দিরে ঐতিহ্য অনুসারে একটি বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। মন্দিরের চূড়ায় পঞ্চশূলগুলি স্থাপন করা হয়েছে। গুজরাতের সোমনাথ মন্দিরে পুজোর আয়োজন করা হয়েছে। সকাল থেকেই উপচে পড়েছে ভিড়। মন্দসৌরে পশুপতিনাথের দর্শনে ভক্তদের ভিড় লক্ষ করা গিয়েছে। সর্বত্রই এখন উপচে পড়েছে ভিড়। ছোট থেকে বড় সব মন্দিরেই ভক্তরা হাজির হয়েছেন।

পাশাপাশি কোটায় অবস্থিত ঠেকরায় রয়েছে ৫২৫টি শিবলিঙ্গ। সেটি শিবপুরী ধাম নামে পরিচিত। সেই শিবপুরীধামে সকাল থেকেই ভক্তদের ভিড় জমেছে। এই শিব মন্দিরে স্বস্তিক আকৃতিতে সাজানো হয়েছে ৫২৫টি শিবলিঙ্গ। রতলমের প্রাচীন গড় কৈলাশ মহাদেব মন্দিরের গর্ভগৃহ ১১ লক্ষ টাকার নোট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। খিলানগুলি ১০ টাকার মুদ্রা দিয়ে তৈরি করা হয়েছে।

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের