নতুন বছরে মহাকালেশ্বর মন্দিরে  ৮ লক্ষ ভক্তের সমাগম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নতুন বছরের শুরুতেই মধ্যপ্রদেশের উজ্জয়িন শহরের বিখ্যাত মহাকালেশ্বর মন্দিরে  উপচে পড়ল ভিড়। মঙ্গলবার মহাকালেশ্বর মন্দিরের তরফে জানান হয়েছে,  নববর্ষের দিন প্রার্থনা করতে আট লক্ষেরও বেশি ভক্ত এসেছিলেন মন্দিরে। পরিচালনা কমিটির প্রশাসক সন্দীপ সোনি জানিয়েছেন, সোমবার সকাল ৬টা থেকে ভক্তদের দীর্ঘ লাইন ছিল চোখে পড়ার মতো।  প্রায় ৮.১০ লক্ষ ভক্ত মন্দিরে এসে পুজো দিয়েছেন নতুন বছরের প্রথম দিনে। ৪৫ হাজারেরও বেশি মানুষ ভোরের ‘ভস্মা-আরতি’-র সময় উপস্থিত ছিলেন । মহাকালেশ্বর মন্দির দেশের ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি।  

উল্লেখ্য কথিত আছে  যাঁরা  মহাকালেশ্বর মন্দিরে আসেন তাঁরা কেউ  খালি হাতে ফেরেন না। তাঁদের সব মনোবাঞ্ছা পূরণ হয়। তাই বছরের প্রথমদিনেই  প্রার্থনা করতে মহাকালেশ্বর মন্দিরে   পুজো দিতে আসেন বহু পুণ্যার্থীরা। ভারতীয় ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে শতাব্দীর পর শতাব্দী ধরে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির।

বর্তমানে গোবর থেকে ছাই তৈরি করে ভস্ম আরতি করা হয়। আরতির সময় পুরোহিত ছাড়া অন্য কেউ গর্ভগৃহে প্রবেশ করতে পারবে না। তবে গর্ভগৃহের বাইরে থেকে এই বিশেষ আরতি দেখতে  বহু ভক্ত প্রতিদিন ভিড় জমান মহাকালেশ্বর মন্দিরে। প্রতিদিন মহাকালেশ্বরকে সাজানো হয় রাজার মতো করে। মহাকালকে ফল ও বিভিন্ন ধরনের মিষ্টি নিবেদনও করা হয়। রূদ্রসাগরের তীরে অবস্থিত এই মন্দিরে পুজো দিতে প্রতিদিন ভিড় জমান বহু ভক্তরা।

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

‘টাকা-পয়সা নেই’, থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরে বিনামূল্যে রাত কাটানোর চেষ্টা, বিতর্কে ভারতীয় ইউটিউবার

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের

ডায়রিয়ায় আক্রান্ত ছেলের বমি বৃদ্ধা মা’কে দিয়ে পরিষ্কার করালেন চিকি‍ৎসক, অমানবিক ছবি সরকারি হাসপাতালে

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

মুসলিম মহিলার মৃত্যুতে বন্ধ রাখা হল রামলীলা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বিজনৌরে

‘মহিলাদের নিরাপত্তা জোরদার করতে হবে’, বারাকপুরে চেক বিতরণ অনুষ্ঠান থেকে বার্তা অর্জুন সিংহের

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

পাথর খাদান নিয়ে বিবাদ! প্রাক্তন বিজেপি বিধায়ককে পিটিয়ে খুন করল গ্রামবাসীরা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি,পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে কোন কোন জেলা?

পাথর খাদান থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়! তথ্য প্রকাশ করে জানালেন মুখ্যমন্ত্রী

‘আরশোলাদের মদত দিচ্ছে বাংলাদেশ’, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরার জন্য ৪৮ ঘন্টা সময় চাইলেন অভিষেক