চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Mahakumbh: মোক্ষের সন্ধানে, কুম্ভমেলায় নজর কাড়ছেন নেট দুনিয়ায় রূপের ছটা ছড়ানো সন্ন্যাসিনী

নিজস্ব প্রতিনিধি : কথায় আছে ‘যেখানে মজে মন,কিবা হাড়ি কিবা ডোম’। সাধনার টানে ঘর ছেড়েছেন সাধ্বী। মহাকুম্ভে এই অপরূপ সুন্দরী সাধ্বীকে দেখার জন্য মেলা চত্বরে উপচে পড়ছে ভিড়। লক্ষ লক্ষ জোড়া চোখ ঘুরেফিরে বেড়াচ্ছে শুধুমাত্র এই সাধ্বীকে দেখার আশায়।সামাজিক মাধ্যমে রীতিমত ঝড় তুলেছে এই সাধ্বীর ব্যক্তিগত জীবন। বলিউডের যে কোনও নায়িকাকে টেক্কা দেবে এই সাধ্বী।

রূপের ছটা ছড়ানো এই সন্ন্যাসিনীর নাম হর্ষা রিচারিয়া। তাঁর কাছে ইউটিউবার, সাংবাদিক, ফটোগ্রাফাররা নানান প্রশ্ন কেরন। সেইসব প্রশ্নের পাল্টা উত্তরও দিচ্ছেন তিনি। এই বয়সে, রূপের এই ছটা নিয়েও কেন তিনি ধর্মের এই পথ বেছে নিয়েছেন, সে প্রশ্নের জবাবও ক্রমাগত ধেয়ে আসছে তার দিকে। এই সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন অতীতে তিনি অভিনয় এবং অ্যাঙ্কারিং করতেন।

হর্ষা রিচারিয়াকে তাঁর অতীত জীবন নিয়ে জানতে চাওয়া হলে তিনি ঠান্ডা মাথায় উত্তর দেন। এই প্রসঙ্গে তিনি বলেন, আমি উত্তরাখণ্ডের মেয়ে। আচার্য মহামণ্ডলেশ্বরের শিষ্যা। আমি অতীতকে পিছনে ফেলে চলে এসেছি। এখন আমার সামনে এই একটিমাত্র পথই খোলা রয়েছে। দেহের থেকে আত্মার শান্তির জন্য আমি সন্ন্যাসিনীর পথ বেছে নিয়েছি নিজের ইচ্ছেয়।’

আরও পড়ুন : ইউটিউবারের প্রশ্ন শুনেই ঝাড়ু হাতে তেড়ে এলেন কুম্ভমেলার সাধু

তাঁর বয়স কত এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি সপাটে জবাব দেন, ৩০ বছর বয়স তাঁর। গত ২ বছর ধরে তিনি সাধ্বী হয়েছেন। হর্ষা আরও বলেন, ‘জীবনে আপনি যখন সাফল্যের চূড়ায় পৌঁছে যাবেন, অভিনয়, অ্যাঙ্করিং, ভ্রমণ সবকিছু আপনার নখদর্পনে এসে যাবে, তখন আপনি উপলব্ধি করবেন এসব কিছুই আপনার মনে শান্তি দিতে পারছে না। আপনার অনেক খ্যাতি থাকবে, স্বীকৃতি মিলবে কিন্তু আত্মার তুষ্টি মিলবে না। তখন ঈশ্বরের মার্গই আপনাকে সমস্ত শান্তি এনে দেবে।’

Published by:

Share Link:

More Releted News:

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ