ফোন ট্যাপের অভিযোগে এই রাজ্যের DGP- কে বদলের নির্দেশ দিল কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কিছুদিন পর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। আর তারআগেই মহারাষ্ট্রের ভারপ্রাপ্ত DGP রশ্মি শুক্লাকে বদলির নির্দেশ দিল নির্বাচন কমিশন। বেশ কয়েকদিন ধরেই কংগ্রেস এবং মহাবিকাশ আঘাদি ধারাবাহিকভাবে রশ্মি শুক্লার বদলির দাবি জানিয়ে আসছিল। অবশেষে এবার তাদের দাবিকে মান্যতা দিল নির্বাচন কমিশন।    

কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটের একাংশ  অভিযোগ তোলে,  প্রবীণ এই  আইপিএস অফিসার ক্ষমতাসীন মহায়ুতি জোটের প্রতি পক্ষপাতদুষ্ট । শুধু তাই নয় তিনি শীর্ষ পদে থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। পাশাপাশি কংগ্রেসের রাজ্য সভাপতি নানা পাটোলের অভিযোগ, ‘রশ্মি শুক্লার কাজের পদ্ধতিগুলি খুব বিতর্কিত এবং তিনি বেআইনি কাজ করে বিরোধীদের হুমকি দিয়েছে। শুধু তাই নয় তিনি দায়িত্বে থাকাকালীন বিরোধীদের ফোন ট্যাপ করতেন।‘

মহারাষ্ট্রের ভারপ্রাপ্ত DGP- র বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠতেই নির্বাচন কমিশন মুখ্যসচিব সুজাতা সৌনিক রশ্মি শুক্লাকে বদলের নির্দেশ দেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘আগামীকাল (৫ নভেম্বর) দুপুর ১টার মধ্যে তিনজন সিনিয়র পুলিশ অফিসারের নাম কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের কাছে পাঠাতে হবে রাজ্য প্রশাসনকে। এরপরই রাজ্যের নতুন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ নির্বাচন করা হবে।‘ বলা বাহুল্য, ১৯৮৮ ব্যাচের আইপিএস অফিসার  রশ্মি  শুক্লাই মহারাষ্ট্রের প্রথম মহিলা পুলিশ DGP  । এর আগে তিনি শাস্ত্র সীমা বলের ডিরেক্টর জেনারেল ছিলেন। আর এবার তাকেই বদলের নির্দেশ দিল কমিশন। অন্যদিকে  মহারাষ্ট্রের ২৮৮টি বিধানসভা আসনে ভোট হবে ২০ নভেম্বর। ভোট গণনা ২৩ নভেম্বর। আর তারআগেই বদল হতে চলেছে মহারাষ্ট্রের DGP।

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের