‘মহারাষ্ট্রে শিন্ডে-বিজেপি জোট সরকারের আয়ু ২০ দিন’, সঞ্জয় রাউতের মন্তব্যে শোরগোল

শিবসেনা (উদ্ধব) মুখপাত্রের মন্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি বিজেপি ও শিন্ডেসেনা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এনসিপি নেতা অজিত পওয়ারকে এনডিএ’তে নেওয়া নিয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে শিবিরের ঠাণ্ডা লড়াই শুরু হয়েছে। সরকার ছেড়ে বেরিয়ে যাওয়ার হুমকি ছেড়েছে শিন্ডেসেনা। আর তার মধ্যেই রবিবার শিন্ডেসেনা-বিজেপি জোট সরকারের আয়ু নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন শিবসেনার (উদ্ধব গোষ্ঠী) মুখপাত্র সঞ্জয় রাউত। তাঁর দাবি, ‘মহারাষ্ট্রে রাজনৈতিক সুবিধাবাদী সরকারের ‘ডেথ ওয়ারান্ট’ জারি হয়েছে। আগামী ১৫-২০ দিনের মধ্যেই সরকারের পতন ঘটবে।’

সঞ্জয় রাউতের মন্তব্য নিয়ে রাজ্যজুড়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। বিজেপি এবং শিন্ডে সেনার পক্ষ থেকে এখনও পর্যন্ত রাউতের মন্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘অজিত পওয়ারকে শিবিরে টানতে যেভাবে বিজেপি শীর্ষ নেতৃত্ব উঠেপড়ে লেগেছেন তাতে স্পষ্ট, একনাথ শিন্ডেকে আর মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন না তাঁরা। পরিবর্তে শরদ পওয়ারের ভাইপোর সঙ্গে হাত মিলিয়ে নতুন করে সরকার গঠন করে দেবেন্দ্র ফড়নবিশকে মুখ্যমন্ত্রী করে সরকার পরিচালনার ভার নিজেদের হাতে নিতে চাইছেন অমিত শাহ-জেপি নাড্ডারা।’

গত বছরের জুন মাসে দলের সুপ্রিমো উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন একনাথ শিন্ডে। মহা বিকাশ আঘাড়ি জোট সরকারকে উ‍ৎখাত করার পুরস্কার হিসেবে কম সংখ্যক বিধায়কের সমর্থন থাকা সত্বেও তাঁকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসিয়েছিলেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। যদিও গত কয়েক মাস ধরে শিন্ডেকে কাঁধ থেকে নামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা।

‘তিলোত্তমা বিচার পাবেই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ’, আর জি করে বললেন মুখ্যমন্ত্রী

বারবার তল্লাশি চালিয়েও মেলেনি হদিশ, অবশেষে জঙ্গি সন্দেহে বিহার থেকে গ্রেফতার মজিবুর

ফ্ল্যাটে প্রেমিকার সঙ্গে অন্তঃরঙ্গ চিকিৎসক! প্রতিবাদ করতেই হবু স্ত্রীকে ধর্ষণ-মারধর, তারপর…

স্বাদে অতুলনীয়! আজই রেঁধে ফেলুন ছোট চিংড়ি দিয়ে কাঁচা পেঁপের ঘণ্ট

বাজার থেকে কিনবেন কেন? বাড়িতেই বানান টাটকা বেসন! রইল সহজ পদ্ধতি

আমেরিকায় দুই সপ্তাহ জেল খেটে অবশেষে জামিন পেলেন কাশ্মীরি চলচ্চিত্র পরিচালক

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা

মেক্সিকোর কারাগারে ভয়াবহ সংঘর্ষে মৃত ১০, আহত ১৬

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…