‘হোটেলে থাকতে ভয় পেলে আমার বাড়িতে থাকুন’, মৃত্যুপুরী পহেলগাঁওয়ে ভীত পর্যটকদের সহায় গাড়িচালক

Share:

নিজস্ব প্রতিনিধি: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। এই হামলায় মহারাষ্ট্রের ছয়জন প্রাণ হারিয়েছেন। মহারাষ্ট্রের ধারাশিব জেলার দুটি পরিবার ঘটনাস্থল থেকে মাত্র দুই থেকে তিন কিলোমিটার দূরে ছিল। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাঁরা তাদের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করেছেন।

গতকাল যখন হামলা হয়, তখন দুটি পরিবারই ঘটনাস্থল থেকে তিন-চার কিলোমিটার দূরে ছিলেন। তাঁদের ড্রাইভার কিছু একটা আঁচ করতে পেরে বলেছিলেন কিছু একটা সমস্যা হয়েছে। এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যাওয়া উচিত।

এক পর্যটক বলেছেন, “সকাল থেকেই আমরা দেখেছিলাম পরিবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণ, সব ঠিকঠাক। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলার সময়, কোথাও কোনও সন্ত্রাসের আশঙ্কা ছিল না। কিন্তু হঠাৎ ঘটে যাওয়া কাপুরুষোচিত আক্রমণ আমাদের নাড়িয়ে দেয়।”

তাঁর আরও সংযোজন, “ফেরার সময় আমরা দেখতে পেলাম যে সেনাবাহিনী পুরো এলাকাটির নিয়ন্ত্রণে নিয়েছে। প্রচুর সংখ্যক অ্যাম্বুলেন্স ছুটে আসছিল। ফলে আমরা ভাবছিলাম হয়তো কোনও বড়সড় দুর্ঘটনা ঘটেছে।”

অমরনাথ যাত্রা বন্ধ করতেই এই হামলা-এমন দাবি করে ওই পর্যটক বলেছেন, “জুন-জুলাই মাসে শুরু হয়। পহেলগাঁও হল এর প্রধান প্রবেশদ্বার। তাই মনে হচ্ছে এই আক্রমণ যাত্রা বন্ধ করার ষড়যন্ত্র।”

তারপরেই এক কাশ্মীরি চালকের মানবতার উদাহরণ দিয়েছেন ওই পর্যটক। তিনি বলেন, “এই কঠিন সময়ে মাজিদ খান নামে একজন চালক মানবতার উদাহরণ হয়ে আমাদের সান্ত্বনা দিয়েছেন। তিনি আমাদের সাহস জুগিয়েছেন। তিনি বলেছেন, ‘আপনারা যদি হোটেলে থাকতে ভয় পান, তাহলে আমার বাড়িতে এসে থাকুন।’ তার এই আচরণ সত্যি আমাদের মুগ্ধ করেছে। এর মাধ্যমেই প্রমাণিত হয় যে সন্ত্রাসীদের কোন ধর্ম নেই।”

এই ঘটনার পর মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার পরিবারগুলির সাথে যোগাযোগ করে বলেন, “যদি কোনও সমস্যা হয়, তাহলে ওমর আবদুল্লাহর সঙ্গে যোগাযোগ করুন। আমি তাঁর কাছে সাহায্য চেয়েছি। গোটা দেশ এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।”

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

‘নায়কের স্ত্রীর আমাকে পছন্দ নয়, তাই ছবি থেকে বাদ পড়ি’, ফের বিস্ফোরক তাপসী পান্নু

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর

‘কৃষকদের থেকে ধান কিনবে রাজ্য, ফড়েরাজ বন্ধ হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

দার্জিলিঙে ভূমিধস! হাসপাতালের ছাদে ভেঙে পড়ল পাহাড়ের একাংশ, গুরুতর জখম রোগীর পরিজন

ছাগল কেন ফুল গাছ খাবে? এই নিয়ে কাকার সঙ্গে সংঘর্ষে জড়াল ভাইপো, জখম দুজনেই

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের রক্ষাকবচ খারিজ করল কলকাতা হাইকোর্ট

কেন সাংসদ পদ বাতিল হবে না? সুদীপ-কাকলিদের কাছে দু’সপ্তাহের মধ্যে জবাব তলব অধ্যক্ষের

ইরানের ড্রোনকে শায়েস্তা করতে হরমুজে লেজার অস্ত্র মোতায়েন আমেরিকার