মিড-ডে-মিলে ভয়াবহ দুর্নীতি! এক বালতি জলে দুই প্যাকেট দুধ মিশিয়ে পড়ুয়াদের খাওয়ালেন শিক্ষিকা

মিড-ডে-মিলের অমানবিক দৃশ্য! এক বালতি জলের মধ্যে দুই প্যাকেট দুধ মিশিয়ে খাওয়ানো হল পড়ুয়া দের। কোথায় ঘটল এমন ঘটনা?

Share:

নিজস্ব প্রতিনিধি: মিড-ডে-মিলের অমানবিক দৃশ্য! এক বালতি জলের মধ্যে দুই প্যাকেট দুধ মিশিয়ে খাওয়ানো হল পড়ুয়া দের। কোথায় ঘটল এমন ঘটনা? উত্তর প্রদেশের মাহোবার ঢিকওয়াহা গ্রামের একটি সরকারি প্রাথমিক স্কুলে এমন লজ্জাজনক ঘটেছে। যেখানে স্কুলের বাচ্চাদের পিওর দুধের পরিবর্তে জল মেশানো দুধ খেতে দেওয়া হয়েছে। তাও আবার এক বালতি জলের মধ্যে দুটি প্যাকেটজাত দুগ্ধ মিশিয়ে দেওয়া হয়েছে। যাতে দুধের ছিটোফোটাও ছিল না। তাহলে কি, মিড ডে মিলের বাজেট কমিয়ে নিজের পকেটে পুড়ছেন প্রিন্সিপাল? তবে ভিডিও অনুযায়ী, কোনও লুকিয়ে চুরিয়ে নয়, বরং সরকারি আধিকারি কদের সামনেই এমন অনাচার করা হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মিড ডে মিলের বয়স্ক রাঁধুনি বালতির মধ্যে দুধ ঢালছে। এবং তা মোবাইলে ভিডিও করে রাখছেন স্কুলের অধ্যাপিকা। অর্থাৎ তাঁর সামনেই পুরো ঘটনাটি ঘটেছে। এই বালতি থেকেই গ্লাসে গ্লাসে দুধ ঢেলে বাচ্চাদের পরিবেশন করা হয় হয়েছে। শুধু তাই নয়, অন্য একটি ভিডিওতে দেখা গিয়েছে, শিশুরা যখন পড়াশোনা করছিল তখন অধ্যক্ষ ঘুমাচ্ছিলেন। যোগী রাজ্যের শিক্ষা ব্যবস্থা বহুদিন ধরেই প্রশ্নের মুখে। এখন স্কুলের মিড ডে মিল এবং অধ্যক্ষের আচরণ নিয়েও প্রশ্ন উঠছে। রীতিমতো গ্রামের ওই প্রাথমিক বিদ্যালয়ে, সরকারি টাকায় দুর্নীতি চলছে। শিশুদের দুধে জল মিশিয়ে খাওয়ানো হচ্ছে। যেখানে শিশুদের পুষ্টির কথা মাথায় রেখে মিড ডে মিলের ব্যবস্থা করা হয়। সেখানে দূধ মেশানো জল খাওয়ানো হচ্ছে তাঁদের। ভিডিওটিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে, অধ্যক্ষ মনিকা সোনির উপস্থিতিতে, রাঁধুনি, ছবি রানী, জল ভর্তি বালতিতে মাত্র দুটি প্যাকেট দুধ ঢালছেন। দুধের প্যাকেটগুলো যোগ করার পর, পুরো জল সাদা হয়ে যায়।

তারপর শিশুদের দুধ বিতরণের প্রক্রিয়া শুরু হয়। অধ্যক্ষকে অকপটে বাচ্চাদের দুধ পান করতে ডাকছিলেন। এই বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকেই এটিকে কেবল অবহেলা নয়, শিশুদের অধিকারের উপর হস্তক্ষেপ এবং তাঁদের স্বাস্থ্যের জন্য হুমকি বলে দাবি করেছেন। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, স্কুলটি কেবল খাবারের সঙ্গেই নয়, শিক্ষার সঙ্গেও আপস করছে। স্কুল চলাকালীন প্রায়ই অধ্যক্ষ ঘুমিয়ে পড়েন। তিনি নিয়ম উপেক্ষা করে নিজের ইচ্ছামতো স্কুল পরিচালনা করছেন। এই ঘটনায় মিড-ডে-মিলের বাজেট কমিয়ে অধ্যক্ষের বিরুদ্ধে নিজের পকেটে টাকা ভরার চক্রান্তের অভিযোগ উঠেছে। এই বিষয়টি নিয়ে, এখন বেসিক এডুকেশন অফিসার (বিএসএ) রাহুল মিশ্র তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন যে ভাইরাল ভিডিওর সত্যতা অনুসারে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম