কেরালায় অধ্যাপককে খুনের চেষ্টার ঘটনায় পাকড়াও মূল অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি : কেরালায় অধ্যাপকের হাত কেটে হত্যার চেষ্টার ঘটনায় এবার মূল অভিযুক্তকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এই ঘটনায় ইতিমধ্যে ১৯ জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত।

গত ১৩ বছর ধরে এই ঘটনায় মূল অভিযুক্ত সাভাদ বিভিন্ন জায়গায় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। শেষ পর্যন্ত বুধবার এনআইএ-এর আধিকারিকরা তাকে কেরালার কুন্নুরের মাট্টানুর থেকে গ্রেফতার করে। এনআইএ-এর তরফে জানানো হয়েছে, ২০১০ সালে অধ্যাপক টি জে জোসেফের যে হাত কেটে নেওয়ার ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে সাভেদের নাম উঠে আসে। অধ্যাপক জোসেফকে খুনের চেষ্টা করেন সাভেদ। ২০১১ সালের ১১ জানুয়ারি মূল অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। এই ঘটনার পিছনে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার মতো সংগঠনের হাত রয়েছে।

একইসঙ্গে তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, এই ঘটনায় যাদের দোষী সাব্যস্ত করা হয়েছে, তারা সকলের পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সদস্য। কেউ কেউ আবার সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ারও সদস্য। ইতিমধ্যে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, এই ঘটনায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড, দশ জনকে আট বছরের সশস্ত্র কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সেইসঙ্গে তাদের জরিমানাও করা হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্রে হজরত মহম্মদকে ব্যঙ্গ করার জন্য ২০১০ সালে অধ্যাপকের ওপর এই নৃশংস অত্যাচার চালানো হয়েছিল।

কুরকুরের প্যাকেটে থাকা খেলনা গলায় আটকে প্রাণ গেল খুদের

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…

ব্যাট হাতে তাণ্ডব! ৯১ বলে ২৩৩ রান করে ইন্টারনেটে ঝড় তুললেন অভিষেক শর্মা

রক্তের লেনদেনে লাগাম টানল স্বাস্থ্য দফতর, জারি নতুন গাইডলাইন

Friendship Day-তে নিজের আসল প্রিয় বন্ধুদের সামনে আনলেন শচিন তেন্ডুলকর

বিমার ৪৪ লক্ষ হাতাতে বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

রাস্তায় বালি-পাথর ফেলে রাখলেই মোটা অঙ্কের জরিমানা, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

বীরভূমে ফুচকা খেয়ে মৃত্যু কিশোরীর, অসুস্থ একাধিক গ্রামবাসী

তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে শুভেন্দুর ভূয়সী প্রশংসা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার