ব্যাঙ্কের RTGS সিস্টেমকে নিশানা করে ২.৩৪ কোটির ডিজিটাল ডাকাতি

গত ১০ জানুয়ারী, BDCC ব্যাঙ্ক থেকে IDBI ব্যাঙ্কে নিয়মিত তহবিল স্থানান্তরের সময়, হ্যাকাররা লেনদেন সংক্রান্ত XML ফাইলগুলির অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড পরিবর্তন করে দেয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিনের পর দিন অনলাইন জালিয়াতির ঘটনা বেড়েই চলেছে। আধুনিক প্রযুক্তিকে হাতিয়ার বানিয়ে কোটি কোটি টাকা লুঠ করছে সাইবার প্রতারকরা। এবার প্রকাশ্যে এলো বড় ধরনের ডিজিটাল ডাকাতির ঘটনা। তবে এবার জালিয়াতির শিকার কোনও ব্যক্তি নন, বরং ব্যাঙ্ক। সম্প্রতি কর্ণাটকের বিজয়নগর এবং বাল্লারি জেলার সমবায় কেন্দ্রীয় (বিডিসিসি) ব্যাঙ্ক থেকে ২.৩৪ কোটি টাকা লুঠ করেছে সাইবার অপরাধী রা। গ্রাহকরা তাঁদের অ্যাকাউন্টে জমা দিলেও টাকা পাচ্ছেন না, এমন অভিযোগের পর পুরো ঘটনাটি সামনে এসেছে। সম্পূর্ণ সিনেমাটিক স্টাইলে ডিজিটালি ব্যাঙ্ক ডাকাতি করা হয়েছে। পুলিশের অনুমান, সাইবার অপরাধীরা ব্যাঙ্কের RTGS-NEFT লেনদেন ব্যবস্থাকে টার্গেট করেছিল।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, গত ১০ জানুয়ারী, BDCC ব্যাঙ্ক থেকে IDBI ব্যাঙ্কে নিয়মিত তহবিল স্থানান্তরের সময়, হ্যাকাররা লেনদেন সংক্রান্ত XML ফাইলগুলির অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড পরিবর্তন করে দেয়। যদিও সুবিধাভোগীদের নাম অপরিবর্তিত ছিল। যার ফলে উদ্দিষ্ট সুবিধাভোগীর পরিবর্তে, একই নামে ভারতের বিভিন্ন রাজ্যের ২৫ টি অ্যাকাউন্টে তহবিল জমা পড়ে যায়। এরপর বিষয়টি সামনে আসে গত ১৩ জানুয়ারি। যখন কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের একাধিক শাখা রিপোর্ট করে যে, ১০ জানুয়ারী থেকে একাধিক অনলাইন Transaction গ্রাহকদের অ্যাকাউন্টে জমা পড়েনি।

এরপর জানা যায়, ব্যাঙ্ক লেনদেনের সময়েই ৫ লক্ষের বেশি টাকার উপরে লেনদেন অন্য অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে৷ আর বিষয়টি জানতে পেরেই ব্যাঙ্ক ব্যবস্থাপনা অবিলম্বে RTGS/NEFT পরিষেবা স্থগিত কর এবং হোসাপেট টাউন থানায় অভিযোগ দায়ের করে। মামলাটি বল্লারি সিইএন থানায় স্থানান্তর হয়। পুলিশ আইটি আইনের ধারা 66 (সি) (ডি) এবং বিএনএস আইনের 318 (3) ধারার অধীনে একটি এফআইআর নথিভুক্ত করেছে এবং তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশে সাইবার অপরাধের ঘটনা যেমন বেড়েছে, একই গতিতে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর মতো ঘটনাও সামনে এসেছে। যেখানে কোনও ব্যক্তিকে পুলিশ বা প্রশাসনের কর্মকর্তা সেজে ফোন করা হয় এবং গ্রেফতারের হুমকি দেওয়া হয়, আর গ্রেফতারের ভয়ে কোটি কোটি টাকা প্রতারণার শিকার হয়ে বসেন ভুক্তভোগীরা। তবে এসব ঘটনা সাধারণ হয়ে উঠলেও ব্যাংক নিয়ে ডিজিটাল ছিনতাইয়ের ঘটনা রীতিমতো ভীতিকর।

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

মিষ্টিমুখ হোক সেরা স্বাদে, বানিয়ে নিন ডার্ক চকলেট ব্রাউনি

কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র! কীভাবে যাবেন ওপার বাংলায়?

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি