‘মাইক বন্ধ করে আমাকে অপমান করা হয়েছে’, নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট মমতার

দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এদিন বসেছে নীতি আয়োগের বৈঠক। সেই বৈঠক থেকেই ওয়াকআউট করলেন বাংলার অগ্নিকন্যা তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁর সব থেকে বড় ব্র্যান্ড ইমেজ হল তিনি বাংলার অগ্নিকন্যা। ৩৪ বছর ধরে বাংলা শাসন করা যে বামেরা তাঁকে দাবিয়ে রাখতে পারেনি, তাঁকে বিজেপি আর মোদি বাহিনী কী দাবিয়ে রাখবে! পারেওনি। নীতি আয়োগের(Niti Aayog) বৈঠক থেকেই তাই ওয়াকআউট(Walkout) করলেন বাংলার অগ্নিকন্যা তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সঙ্গে জানিয়ে দিলেন, এর পর নীতি আয়োগের আর কোনও বৈঠকে তিনি থাকবেন না। এটাই মমতা। প্রতিবাদ যার শিরায় শিরায় আজও দৌড়ে বেড়ায়। যাকে ক্ষমতা থেকে উচ্ছেদের স্বপ্ন নিয়ে সারা দেশের মোদি বাহিনী একুশের ভোটে বাংলা(Bengal) দখলের জন্য এসেও হেরে ময়দান ছেড়েছিল। যাকে সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনেও হারাতে পারেনি পদ্মব্রিগেড। সেই মমতাই এদিন রাষ্ট্রপতি ভবনে(Rashtrapati Bhawan) বসা নীতি আয়োগের বৈঠক ছেড়ে বেড়িয়ে এসে দেখিয়ে দিলেন তিনি যা পারেন, তা ভূ-ভারতে আর কেউ পারেন না।

আরও পড়ুন নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে রাষ্ট্রপতি ভবনে মমতা

এদিন রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে বসেছে নীতি আয়োগের বৈঠক। সেই বৈঠকে মমতা শেষপর্যন্ত মমতা যোগ দেবেন কিনা তা নিয়ে অনেক আগে থেকেই জল্পনা ছড়িয়েছিল জাতীয় স্তরের রাজনীতিতে। যদিও এদিন সেই বৈঠকে যোগ দেন মমতা। কিন্তু বৈঠক শুরুর এক ঘন্টার মধ্যেই তিনি সেই বৈঠক ছেড়ে বেড়িয়ে আসেন। তারপর সাংবাদিকদের সামনেই বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। তাঁর অভিযোগ, ‘আমাকে ৫ মিনিটও বলতে দেওয়া হয়নি। মাইক বন্ধ করে আমাকে অপমান করা হয়েছে। অন্যদের ২০ মিনিটের বেশি বলায় সুযোগ দেওয়া হলেও আমাকে পাঁচ মিনিটও বলতে দেওয়া হয়নি। তার আগেই মাইক বন্ধ করে দেওয়া হয়। এই বঞ্চনার প্রতিবাদে আমি বৈঠক ছেড়ে বলে এসেছি। বিরোধীদের মধ্যে এক মাত্র আমিই বৈঠকে হাজির ছিলাম। কিন্তু বলতে দেওয়া হল না। আমি আরও কিছু বলতে চেয়েছিলাম। কিন্তু তার আগেই মাইক বন্ধ করে অপমান করা হল। অসম, ছত্তিসগড়, গোয়ার মুখ্যমন্ত্রীদের দীর্ঘ সময় বলতে দেওয়া হলেও আমি যেই বলতে শুরু করেছিলাম, ওরা আমার বলা বন্ধ করে দিল। রাজ্যের স্বার্থে এখানে এসেছিলাম। কিন্তু বৈষম্যমূলক আচরণ করে আমার মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছে।’ 

আরও পড়ুন উৎসব মরশুম শেষ হলে ভোট হতে পারে হাওড়া আর বালিতে

মমতা এদিন আরচও জানিয়েছেন, ‘এই সরকারের কাছে আমি ১০০ দিনের কাজের টাকা বন্ধ সহ বিভিন্ন বঞ্চনার কথা তুলে ধরছিলাম। তখনই আমার কথা বন্ধ করা দেওয়া হল। আই অপমান শুধু বাংলাকে নয়। শুধু আমাকে নয়। দেশের সব আঞ্চলিক দলগুলির অপমান। আমি রাজ্যের স্বার্থে এখানে এসেছিলাম। আর রাজ্যের কথাই আমাকে বলতে দেওয়া হল না। কেন্দ্রীয় বাজেটে কীভাবে বাংলাকে বঞ্চনা করা হয়েছে, কত কেন্দ্রীয় প্রকল্পের টাকা থেকে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে, সেটা যেই বলেছিল ওমনি মাইক বন্ধ। আমি বলেছিলাম যে দেশ ও বাংলার স্বার্থে আমি এসেছি। বিরোধীদের আর কেউ আসেনি। বাজেটে আমাদের সঙ্গে বঞ্চনা করেছেন। বাংলার উন্নয়নের সমস্ত প্রকল্প বন্ধ করে দিয়েছেন। বিরোধী শাসিত কোনও রাজ্যকে সুযোগ দেন না। তিন বছর ধরে ১০০ দিনের কাজ বন্ধ। প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ। এমনকী ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা ১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা পাই। এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সঙ্গে সঙ্গেই আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আর কোনওদিন এই বৈঠকে যোগ দেব না।’

দক্ষিণ কলকাতায় পরপর ট্রান্সফরমার বিকল,লিফট-পাম্প অচল, বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল বাসিন্দারা

কলকাতা-হাওড়ায় ওয়ার্ড বাড়ানোর তোড়জোড়, আজ বিধানসভায় সংশোধনী বিল আনছে রাজ্য সরকার

আদ্যাপীঠে আরতি করে আদ্যা মায়ের পুজো দিলেন মুখ্যমন্ত্রী, সেবা করলেন গোমাতার

‘রাখে হরি, মারে কে’, কলম্বিয়ায় ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার জীবিত মহিলা

প্রাতঃভ্রমণে বেরিয়ে বিপদ, ‘কাকিমা’ বলে ডাক, পিছন ফিরতেই গলার হার ছিনিয়ে চম্পট দুষ্কৃতীদের

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

মাথায় টোপর, শেরওয়ানি পড়ে ট্রাক্টর চালিয়ে কনে আনতে হাজির বর! অভিনব এন্ট্রিতে তাজ্জব নেটদুনিয়া

‘সবে ট্রেলার দেখছেন’, মমতাকে লক্ষ্য করে চোর স্লোগান প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

চাকরির খোঁজে বন্ধুর সঙ্গে শহরে ১৯ বছরের তরুণী, হস্টেলে উদ্ধার রক্তাক্ত দেহ

পুরুলিয়ায় বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগ, পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

ভয়ঙ্কর বৃষ্টিতে বিরাট ভূমিধস মুম্বইয়ে! মৃত ২, ধ্বংসস্তূপে আটকে বহু