মমতা-রজনীকান্ত সাক্ষাৎ, উস্কে উঠল জল্পনা

এদিন রজনীকান্ত ও মুখ্যমন্ত্রী পারস্পরিক স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেন। কলকাতাতে আসার জন্য দক্ষিনী তারকাকেও আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: চেন্নাই সফরের শেষ দিনে আবারও জল্পনা তুঙ্গে। সাক্ষাৎ হল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) এবং দক্ষিনী তারকা রজনীকান্তের (RAJNIKANTH)। শুধু সাক্ষাৎ’ই নয়, চলল একান্ত বৈঠক। উল্লেখ্য, বঙ্গের দায়িত্বপ্রাপ্ত রাজ্যপাল (GOVERNOR) লা গণেশনের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রজনীকান্ত।

জানা গিয়েছে, এদিন রজনীকান্ত ও মুখ্যমন্ত্রী পারস্পরিক স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেন। কলকাতাতে আসার জন্য দক্ষিনী তারকাকেও আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, তারকার পাশাপাশি দক্ষিণের রাজনীতিতে পরিচিত নাম রজনীকান্ত। দক্ষিণে এই সাক্ষাৎ ঘিরে ছড়িয়েছে জল্পনা। তার আঁচ পড়েছে বঙ্গেও।

 গতকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দেখা করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ‘ভাই’ এমকে স্ট্যালিনের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল, এই সাক্ষাৎ সৌজন্যমূলক। তবে বৈঠকে উন্নয়ন নিয়েও কথা হয়েছিল বলে জানিয়েছিলেন বঙ্গের মুখ্যমন্ত্রী। এদিনও স্ট্যালিনের (MK STALIN) সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। প্রসঙ্গত, গতকাল স্ট্যালিনকে বাংলার নাড়ু উপহার দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্ট্যালিন বা রজনীকান্তের সঙ্গে দেখা করে কথা বলাকে ‘সৌজন্য’ই বলছেন মুখ্যমন্ত্রী। তবে তিনি এও জানিয়ে দিয়েছেন, আগামী ২০২৪ লোকসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ নির্ণায়ক ভূমিকা নেবে আঞ্চলিক দলগুলিই। রাজনৈতিক মহলের একাংশের দাবি, এখন থেকেই বিরোধী জোটে নজর দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। ঘুঁটি সাজাচ্ছেন লোকসভা নির্বাচনের।

আরও পড়ুন: গোবিন্দভোগ চালের শুল্ক ছাড়ের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

 

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা