ভয়ানক! পঞ্চায়েত ভোটে লড়তে বাধা দুই সন্তান নীতি, মেয়েকে খুন বাবার

Share:

নিজস্ব প্রতিনিধি: বলা হয় একজন বাবার কাছে তাঁর সবচেয়ে কাছের হয় মেয়ে। কিন্তু সম্প্রতি যে ঘটনা ঘটেছে তাতে শিউড়ে উঠেছেন সকলে। এক বাবার পঞ্চায়েত ভোটে লড়াই করার ইচ্ছাই মেয়ের জীবনে কাল হয়ে দাঁড়ায়। পুলিশ জানিয়েছে, তিন সন্তানের বাবা মহারাষ্ট্রের এক ব্যক্তি, যিনি রাজ্যের স্থানীয় পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। তবে ২০০৩ থেকেই মহারাষ্ট্রে দুই সন্তান নীতি সেই পথে বাধা হয়ে দাঁড়ায়। ভোটে লড়াই করার জন্য নিজের মেয়েকে খুন করেছে বাবা।

মহারাষ্ট্রে এই নিয়ম রয়েছে যে, যাদের দুইয়ের বেশি সন্তান আছে তারা মহারাষ্ট্রে স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে অযোগ্য। ঠিক এই কারণে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তেলেঙ্গানার পান্ডুরং কন্দমানগাল নামের এক এক ব্যক্তি তার ছয় বছরের মেয়েকে খালে ফেলে খুন করেছে বলে অভিযোগ উঠেছে তেলেঙ্গানার সীমান্তবর্তী মহারাষ্ট্রের নান্দেদ জেলার মুখেদ তালুকের কেরুর গ্রামের বাসিন্দা ২৮ বছর বয়সী ওই ব্যক্তি ২৯ জানুয়ারী তার মেয়েকে নিয়ে বাইকে করে নিজামবাদ জেলার দিকে গিয়ে তাকে খালে ফেলে দেন। খালে মেয়েটির মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন।

নিজামাবাদ পুলিশ কমিশনার পি সাই চৈতন্য জানিয়েছেন, পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং তদন্তের অংশ হিসেবে তিনটি দল গঠন করা হয়েছে।  মৃত নাবালিকার ছবি দেখে কিছু বাসিন্দা তাকে শনাক্ত করেছেন। পরবর্তীতে, পুলিশের টিম গ্রামে গিয়ে নিশ্চিত করে যে মৃত শিশুটি কেরুর গ্রামের বাসিন্দা। পুলিশ আরও জানতে পেরেছে যে মৃত মেয়েটি  অভিযুক্ত ব্যক্তির তিন সন্তানের মধ্যে একজন ছিল। পান্ডুরং কন্দমানগাল তার স্ত্রী এবং তিন সন্তানের (দুই মেয়ে এবং এক ছেলে) সঙ্গে থাকতেন। পুলিশ জানিয়েছে, মহারাষ্ট্রের আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে সরপঞ্চ পদে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা ছিল তার। সেই কারণেই এক সন্তানকে খুন করে সে। 

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি