দিল্লিতে স্কুলে ঢুকে দুই ছাত্রীকে বিবস্ত্র, তদন্তের নির্দেশ মহিলা কমিশনের

বিষয়টি জানার পরে অভিযুক্তের বিরুদ্ধে পুলিশে নালিশ জানানোর পরিবর্তে ঘটনা ধামাচাপা দিতে আসরে নেমেছিল স্কুল কর্তৃপক্ষ।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানী দিল্লির নিরাপত্তার বেহাল দশা ফের বেআব্রু হয়ে পড়ল। সম্প্রতি দিল্লির এক পুর স্কুলে ঢুকে দুই ছাত্রীকে বিবস্ত্র করার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, বিষয়টি জানার পরে অভিযুক্তের বিরুদ্ধে পুলিশে নালিশ জানানোর পরিবর্তে ঘটনা ধামাচাপা দিতে আসরে নেমেছিল স্কুল কর্তৃপক্ষ। অভিযোগকারী দুই ছাত্রীকে ঘটনার কথা ভুলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন খোদ স্কুলের প্রিন্সিপ্যাল। বুধবার ওই ঘটনার কথা প্রকাশ হতেই অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল। পাশাপাশি পূর্ব দিল্লি পুর নিগম কর্তৃপক্ষকেও বিশেষ নোটিশ পাঠানো হয়েছে।

এদিন টুইট করে রাজধানীর পুর স্কুলে ঘটে যাওয়া ন্যক্কারজনক ঘটনার কথা প্রকাশ্যে এনেছেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন। টুইটে তিনি লিখেছেন, ‘গত ৩০ এপ্রিল দিল্লির এক পুর স্কুলে আচমকাই ঢুকে পড়েন এক ব্যক্তি। সটান ক্লাসে হাজির হয়ে দুই ছাত্রীর পোশাক খুলে বিবস্ত্র করেন। তার পরে ক্লাস রুমেই সবার সামনে প্রসাব করে দেন। তার পরে নির্বিঘ্নে চম্পট দেয়। পড়ুয়ারা স্কুলের প্রিন্সিপ্যালকে পুরো ঘটনার কথা জানালে কোনও ব্যবস্থা না নিয়ে উল্টে তিনি বলেন, ‘ভুলে যাও।’ কিন্তু এই ন্যক্কারজনক ঘটনা যে ঘটিয়েছে সেই অভিযুক্তকে কোনও ভাবেই রেয়াত করা হবে না। আমি পুলিশ ও পূর্ব দিল্লি পুর নিগমের কমিশনারকে নোটিশ পাঠিয়েছি। কেন এমন ঘটনা ঘটল তার জন্য জবাবদিহি করতেই হবে।’

যে পুর স্কুলে ওই ঘটনা ঘটেছে সেখানকার প্রিন্সিপ্যাল ও অন্যান্য শিক্ষকরা বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি। তবে এমন ঘটনায় ফের রাজধানীর নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে।

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট