প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, মোরদাবাদ: ফের একবার প্রশ্নের মুখে যোগী রাজ্যের নারী সুরক্ষা। মোরদাবাদে প্রকাশ্য রাস্তায় বোরকা পরিহিত এক মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা। সিসি ক্যামেরায় বন্দি হয়েছে ওই শিহরে ওঠার মতো ছবি। অভিযোগ পেয়েই পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মুকেশ নামের অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। ঘটনা ঘিরে এলাকায় কিছুটা হলেও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ২৮ জুলাই বিকেল চারটে নাগাদ। কারুলা রহমতনগরের বাসিন্দা গুলফামের স্ত্রী জয়নাব বাজার থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় মুকেশ নামে এক যুবক তাঁর পথ আটকে অশালীন আচরণ করেন। আপত্তিকরভাবে শরীর স্পর্শ করেন। এমনকি যৌন হেনস্থা চালান। আচমকা ওই পরিস্থিতিতে পড়ে চি‍ৎকার করে ওঠেন জয়নাব। স্থানীয়রা ছুটে আসার আগেই অভিযুক্ত মুকেশ এলাকা ছেড়ে চম্পট দেন। ঘটনার পরেই কাঠঘর থানায় গিয়ে লিখিত আভিযোগ জানান জয়নাব।

অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। এলাকার সিসি ক্যামেরা খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করে। অভিযুক্ত মুকেশ মোরদাবাদেরই কুন্ডারকির বাসিন্দা খাণ্ডে সিংহের ছেলে। গতকাল শনিবার ডাবল ফাটক ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জেরার মুখে জয়নাবের শ্লীলতাহানির চেষ্টা চালানোর কথা স্বীকার করে নিয়েছেন মুকেশ। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ধৃত মুকেশের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ ও ৩৫২ ধারায় মামলা করা হয়েছে। আদালতে পেশ করার পরে অভিযুক্তকে জেল হেফাজতে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক। আচমকাই কেন মুকেশ ভিন ধর্মী জয়নাবের শ্লীলতাহানির চেষ্টা করলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

কুরকুরের প্যাকেটে থাকা খেলনা গলায় আটকে প্রাণ গেল খুদের

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

ব্যাট হাতে তাণ্ডব! ৯১ বলে ২৩৩ রান করে ইন্টারনেটে ঝড় তুললেন অভিষেক শর্মা

রক্তের লেনদেনে লাগাম টানল স্বাস্থ্য দফতর, জারি নতুন গাইডলাইন

Friendship Day-তে নিজের আসল প্রিয় বন্ধুদের সামনে আনলেন শচিন তেন্ডুলকর