জামিনে বাইরে বেরিয়ে এসেই ধর্ষিতাকে গুলি ধর্ষণে অভিযুক্তের, হাড় হিম কাণ্ড দিল্লিতে

ফের মর্মান্তিক ঘটনা দিল্লিতে! প্রকাশ্যে এক মহিলাকে গুলি চালিয়ে হত্যা করার চেষ্টা এক ব্যক্তির। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, গত ৩০ জুলাই সন্ধ্যায় দিল্লির বসন্ত বিহারে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের মর্মান্তিক ঘটনা দিল্লিতে! প্রকাশ্যে এক মহিলাকে গুলি চালিয়ে হত্যা করার চেষ্টা এক ব্যক্তির। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, গত ৩০ জুলাই সন্ধ্যায় দিল্লির বসন্ত বিহারে। অভিযোগ, ওই ব্যক্তি আর কেউ নন, যিনি ওই মহিলাকে গতবছর ধর্ষণ করেছিলেন। এবং ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন। কয়েকদিন কারাগারে থাকার পর সম্প্রতি জামিনে মুক্তি পান তিনি। এরপর থেকেই অভিযুক্ত ব্যক্তি নির্যাতিতা মহিলাকে লাগাতার বিরক্ত করতে থাকলে তিনি তাঁর সমস্ত প্রস্তাব নাকচ করে দেন। সেই রাগেই তিনি মহিলাকে গুলি হত্যার চেষ্টা করছেন বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের। মহিলাটি পেশায় একজন বিউটি পার্লারের ব্যবস্থাপক। গুলিতে তাঁর বুকে আঘাত লেগেছে, তাঁকে পিসিআর ভ্যানে করে এইমস ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। ভারত কবে মহিলার চিকিৎসা চলছে এবং তার অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

এরপরেই গত বুধবার মহিলাকে হত্যার চেষ্টার অভিযোগে আবুজাইর সাফি (৩০) নামক ওই অভিযুক্ত এবং তাঁর সহযোগী আমান সুখলাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের মতে, গত বুধবার কালো মোটরসাইকেলে চেপে ওই মহিলার পিছু নিয়েছিলেন দুই ব্যক্তি, এরপরেই তাঁরা মহিলার উপর গুলি চালায়। এরপরে জানা যায়, অভিযুক্ত সাফির বিরুদ্ধেআ গত বছর ধর্ষণ মামলা দায়ের করেছিলেন ওই ভুক্তভোগী। জামিন পাওয়া সেই সাফিই তাঁর উপর গুলি চালিয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি পরিত্যক্ত অটোরিকশা উদ্ধার করেছে। চালক রঞ্জিত যাদব পুলিশকে জানিয়েছেন যে, তার মহিলা যাত্রী গুলিবিদ্ধ হয়েছেন এবং পিসিআর ভ্যানে করে তাঁকে এইমস ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, মহিলার বক্তব্যের ভিত্তিতে বসন্ত বিহার থানায় ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১০৯(১) (খুনের চেষ্টা) এবং ৩(৫) (সাধারণ উদ্দেশ্য) এবং অস্ত্র আইনের ধারা অনুসারে একটি মামলা দায়ের করা হয়েছে।

জিজ্ঞাসাবাদের সময় সাফি জানিয়েছে যে, গতবছর সাফির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল, সেই কারণেই তিনি ভুক্তভোগীর উপর ক্ষুব্ধ ছিলেন। জামিন পাওয়ার পর তিনি তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। কিন্তু মহিলা তাঁর ডাকে সাড়া দিতে অস্বীকৃতি জানিয়ে ছিলেন, যা তাঁর ক্রোধকে আরও বাড়িয়ে তুলেছিল।সেই কারণেই মহিলাকে মেরে ফেলার চেষ্টা করেন ব্যক্তি। পুলিশ জানিয়েছে যে, তারা সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত নজরদারি এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে প্রথমে সাফির সহযোগী শুক্লাকে গ্রেফতার করা হয়েছে এবং অপরাধে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে। পরের দিন, ১ অগস্ট, সাফিকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে গুলি চালানোর জন্য ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি জব্দ করা হয়েছে।

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন