মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যেখানে আকাশছোঁয়া, সেখানে বোধ হয় মানুষের জীবনের মূল্য দিন দিন কমছে। যদি সত্যি তাই না হবে, তাহলে সামান্য ১১০ টাকা আর একটা পুরনো মোবাইল ফোনের লোভে একজনকে পাথর দিয়ে মেরে কিভাবে খুন করা যায়?

গল্প নয়, সত্যি। এমন লোমহর্ষক ঘটনা ঘটেছে হায়দরাবাদে। সোমবার (৮ জুন) পুলিশ জানিয়েছে, ‘গত ৩ জুন লল্লাগুডা পুলিশের কাছে এক অজ্ঞাতপরিচয়ধারীর ফোন আসে। ফোনের ওপ্রান্তে থাকা কণ্ঠস্বর জানায়, রেল ব্রিজ ও তুকারামগেটের মধ্যবর্তী এলাকায় বাইপাসের ধারে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত এক ব্যক্তির লাশ পড়ে রয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি দল। মাথার কাছে পড়ে থাকা রক্তাক্ত পাথরের ফরেনসিক পরীক্ষা করা হয়। তাতে দুজনের রক্তের দাগ পাওয়া যায়। পাশে পড়ে থাকা একটি ব্যাগ থেকে এক বোতল মদও বাজেয়াপ্ত করা হয়। নিহতের পরিচয় শনাক্তের মতো কোনও পরিচয়পত্র পাওয়া যায়নি। মৃতের পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন পুলিশ কমিশনারেট, প্রিন্ট মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়া হয়। তিনদিন বাদে নিহতের পরিবারের তরফে সোশ্যাল মিডিয়ায় দেওয়া ছবি দেখে শনাক্ত করা হয়। জানা যায়, নিহতের নাম জয়প্রকাশ দেশমুখ। মধ্যপ্রদেশের বালাঘাট জেলার বাসিন্দা বছরে আটত্রিশের জয়প্রকাশ রাজমিস্ত্রির কাজ করতেন। হায়দরাবাদের বিভিন্ন নির্মাণকার্যে মজুরের দায়িত্ব পালন করে সংসার নির্বাহ করতেন। মিয়াপুরে ঘর ভাড়া নিয়ে থাকতেন। মৃতের পরিবার থেকে আরও জানানো হয়, গত ২ জুন কাজীপেট থেকে সিকান্দারবাদে নিজের ভাইয়ের কাছে গিয়েছিলেন জয়প্রকাশ। ওই দিন থেকেই মোবাইল ফোন বন্ধ ছিল।

তদন্তে নেমে পুলিশ সিসিটিভি খতিয়ে দেখে এবং বিভিন্ন সোর্স মারফত খুনিদের কাছে পৌঁছে যায়। সোমবার (৮ জুন) দুই খুনি ধোবি বিনোদ (৩০) ও মাক্কালা মোহনকে (১৯) গ্রেফতার করে। জেরার মুখে দুজনে জানায় অনলাইন ডেলিভারি সংস্থায় কাজ করেন। ঘটনার দিন মোন্ডা বাজারের কাছে জয়প্রকাশের সঙ্গে দেখা হয় তাদের। সিকান্দারবাদ রেল স্টেশনের কাছে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে বাইকে বসিয়ে এক নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে জয়প্রকাশের মোবাইল ফোন ও কাছে থাকা ১১০ টাকা ছিনতাই করে। বাধা দেওয়ার চেষ্টা করলে পাথর দিয়ে মেরে খুন করা হয়। পুলিশ ধৃতদের কাছ থেকে জয়প্রকাশের মোবাইল ফোন ও খুনে ব্যবহৃত বাইক বাজেয়াপ্ত করেছে। ধৃত ধোবি বিনোদ আগেও অপরাধমূলক কাজকর্মে জড়িত ছিলেন। ২০২১ সালে মালকাজগিরি থানায় তার নামে এক মামলাও রুজু রয়েছে।

নীরবতাও জীবনে ডেকে আনে বিপর্যয়, জেনে রাখুন লক্ষণগুলো

সকাল শুরু হচ্ছে তাড়াহুড়োয়? যোগব্যায়ামের এই সহজ রুটিনে বাড়তে পারে এনার্জি

শুক্র-শনির মিলনে নবপঞ্চম যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

চন্দ্র-কেতুর মিলনে কাল সর্প যোগ, আগামী ১৪ দিন জীবন তছনছ হয়ে যাবে ৪ রাশির জাতকদের

পুরনো অভ্যাস চাপে ফেলবে, রাস্তায় গাড়ি নিয়ে বেরোবেন না, পরিবারে নতুন অতিথির আগমন

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে