সংক্রমণের চিকিৎসায় হাসপাতালে গিয়ে যুবক খোয়ালেন অণ্ডকোষ, পলাতক চিকিৎসক

Share:

নিজস্ব প্রতিনিধি, গৌহাটি: অসমের কাছাড় জেলার একটি হাসপাতালের বিরুদ্ধে উঠল ভয়াবহ অভিযোগ। ২৮ বছর বয়সী এক ব্যক্তি অভিযোগ করেছেন, তাঁর সম্মতি ছাড়াই বায়োপসি পরীক্ষার সময় চিকিৎসকরা কেটে ফেলেছেন অণ্ডকোষ। যুবক জানিয়েছেন তিনি যৌনাঙ্গে সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে এসেছিলেন।

মণিপুরের জিরিবাম জেলার বাসিন্দা আতিকুর রহমান নামে ওই যুবক শিলচরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। চিকিৎসকরা তাঁকে বায়োপসি পরীক্ষার কথা বলেন। পরীক্ষার পর দেখা যায় একজন চিকিৎসক যুবকের সম্মতি ছাড়াই অণ্ডকোষ কেটে ফেলেছেন।

আতিকুর রহমানের অভিযোগ বেসরকারি হাসপাতালের একজন চিকিৎসক বায়োপসির সময় তাঁর সম্মতি ছাড়াই অস্ত্রোপচারের মাধ্যমে অণ্ডকোষ কেটে ফেলেছেন। তারপরেই পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি। এই ঘটনার বিষয়ে কোনও প্রতিক্রিয়া হাসপাতাল কর্তৃপক্ষের থেকে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট চিকিৎসকও নিখোঁজ রয়েছেন। ফোন করলে রিং হয়ে গিয়েছে।

আতিকুরের কথাহয়, “১৯ জুন আমার যৌনাঙ্গে সংক্রমণের পর আমি শিলচরের একটি বেসরকারি হাসপাতালে যাই। ডাক্তার আমাকে বায়োপসি পরীক্ষা করার পরামর্শ দেন। বায়োপসি পরীক্ষার সময় তারা আমার সম্মতি ছাড়াই অস্ত্রোপচারের মাধ্যমে আমার অণ্ডকোষ কেটে ফেলে। অস্ত্রোপচারের পর যখন আমার জ্ঞান আসলে আমি দেখি যে আমার অণ্ডকোষ কেটে ফেলা হয়েছে। আমি ডাক্তারকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে, তিনি কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি।”

অসহায় হয়ে যুবক আক্ষেপ করেছেন, “এখন আমি অসহায়, কী করব জানি না। আমার জীবন শেষ। আমি বেশ কয়েকবার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তিনি আমার ফোন ধরেননি। আমি মানসিকভাবে অত্যন্ত কষ্টে রয়েছি। অস্ত্রোপচারের কারণে অনেক সমস্যা হচ্ছে।” এই প্রসঙ্গে ওই যুবক অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে জরুরি হস্তক্ষেপ চেয়ে আবেদন জানিয়েছেন।

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ