প্রেমিকাকে নিয়েই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ঋষভ পন্থের জীবন বাঁচানো পরিত্রাতার

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকা মারা যান, এবং রজত কুমার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ঘটনাটি ঘটেছে, গত ৯ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের মুজাফফর নগর জেলার বুছা গ্রামের বস্তিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২২ সালের ডিসেম্বরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন ভারতীয় তরুণ ক্রিকেটার ঋষভ পন্থ। সেই সময়ে ক্রিকেটার নিজের মার্সিডিজ গাড়ি চালিয়ে দিল্লি থেকে উত্তরাখণ্ডে যাচ্ছিলেন। তখনই রুরকির কাছে ঋষভের গাড়িটি ডিভাইডারে ধাক্কা খায় এবং গাড়িতে আগুন ধরে যায়। ঠিক সেই সময়েই দুর্ঘটনাটি দেখতে পেয়ে কাছের একটি কারখানা থেকে কর্মরত দুই যুবক ছুটে আসেন, এবং তরুণ ক্রিকেটারকে গাড়ি থেকে টেনে বের করেন এবং তাঁর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। সৌভাগ্যবশত বেঁচে যান তরুণ ক্রিকেটার ঋষভ পন্থ।

যদিও তাঁর সুস্থ হতে বেশ কিছুদিন সময় লেগেছিল। কিন্তু সেই সময়ে তরুণ ক্রিকেটারকে যেভাবে বাঁচিয়ে জাতির কাছে আকর্ষণীয় হয়ে উঠেছিলেন ওই দুই যুবক। ঋষভকে বাঁচানোর জন্যে তাঁদের তড়িঘড়ি পদক্ষেপ প্রশংসিত হয়েছিল। সেই ২ যুবকের মধ্যে এখন একজন ছিলেন রজত কুমার, সম্প্রতি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। তবে তিনি একা নন, প্রেমিকা মনু কাশ্যপও তাঁর সঙ্গে বিষ খেয়েছিলেন। কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকা মারা যান, এবং রজত কুমার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ঘটনাটি ঘটেছে, গত ৯ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের মুজাফফর নগর জেলার বুছা গ্রামের বস্তিতে।

জানা গিয়েছে, প্রেমিকার বাড়ির লোক রজতের সঙ্গে বিয়েতে আপত্তি জানিয়েছিলেন। তাই তাঁরা একসঙ্গে বিষ পান করেছেন। তবে চিকিৎসার সময় প্রেমিকার মৃত্যু হলেও রজত গুরুতর অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। জানা গিয়েছে, রজত এবং মনুর পরিবার তাঁদের অন্যত্র বিয়ে ঠিক করেছিল, জাতপাতের কারণে তাদের সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিল উভয় পরিবারই। পরিবারের প্রত্যাখ্যানের ফলে তাঁরা আত্মহত্যার পথ বেছে নেন বলে অভিযোগ। তবে মনু কাশ্যপের মৃত্যুর পর, তার মা অভিযোগ করেছেন যে, রজত কুমার তার মেয়েকে অপহরণ করে বিষ খাইয়ে দিয়েছেন। এই বিষয়টি এখন পুলিশের তদন্তাধীন।

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম