মেঙ্গালুরুতে অটোয় বিস্ফোরণ, নাশকতা বলল পুলিশ

মেঙ্গালুরুতে বিস্ফোরণ ঘটল অটোয়। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, এটা মামুলি ঘটনা। কিন্তু পুলিশ তদন্তে নামতেই উঠে এল নাশকতার তথ্য।

Share:

নিজস্ব প্রতিনিধি : মেঙ্গালুরুতে বিস্ফোরণ ঘটল অটোয়। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, এটা মামুলি ঘটনা। কিন্তু পুলিশ তদন্তে নামতেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য। রবিবার সকালে পুলিশের তরফে জানানো হয়, সাধারণ বিস্ফোরণ নয়, এটা পরিষ্কার নাশকতা। তবে কে বা কারা, কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয়।  সূত্রের খবর, ঘটনাস্থল থেকে একটি প্রেসার কুকার উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ মেঙ্গালুরুর একটি অটোয় আগুন ধরে যায়। মৃদু বিস্ফোরণের শব্দও শোনা যায়। অটোর যাত্রী ও এক চালককে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।  জানা গিয়েছে, তাঁরা এখনও কথা বলার মতো অবস্থায় নেই ।  এই ঘটনায় কোনও মৃত্যুর খবর মেলেনি। জখম অটোচালকের দাবি, অটোর এক যাত্রীর ব্যাগে আগুন ধরে যায়। সেখান থেকেই বিস্ফোরণ ঘটে। দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়েছিল ফরেন্সিক টিম। বিস্ফোরণের নমুনা সংগ্রহ করে তারা।এরপর রবিবার সকালে কর্নাটক পুলিশের ডিজি জানান, বিস্ফোরণ কোনও দুর্ঘটনা নয়। প্রচুর ক্ষয়ক্ষতির উদ্দেশ্য নিয়ে এই নাশকতা ঘটানো হয়েছিল বলে পুলিশ নিশ্চিত। তিনি আরও জানান, কেন্দ্রীয় সংস্থার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তদন্ত চলছে। সকলকে শান্ত থাকারও আর্জি জানিয়েছেন তিনি। তবে কে বা কারা এই ঘটনা ঘটাল সে সম্পর্কে তিনি কিছু জানাননি।

মেঙ্গালুরুতে বিস্ফোরণ এই প্রথম নয়। ২০২০ সালে মেঙ্গালুরুর আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরকের হদিশ মেলে। লাউঞ্জে একটি বিস্ফোরক সমেত ব্যাগ পড়ে থাকতে দেখে সিআইএসএফ। খবর যায় বম্ব স্কোয়াডে। দেখা যায়, ব্যাগের ভিতরে প্রচুর বিস্ফোরক রয়েছে। পরে অবশ্য এই ঘটনায় একজন আত্মসমর্পণ করেছিল। কিন্তু এবার কী উদ্দেশে অটোয় বিস্ফোরক রাখা হল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব