ফের অগ্নিগর্ভ মণিপুর, অশান্তিতে নিহত ৫

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের উত্তপ্ত মণিপুর। শনিবার নতুন করে মণিপুরে সহিংসতা ছড়িয়ে পড়েছে। জিরিবাম জেলায়  দুই সম্প্রদায়ের মধ্যে গোলাগুলি শুরু হয়। আর তাতে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে । পুলিশ সূত্রে খবর, ‘জেলা সদর থেকে প্রায় ৫  কিলোমিটার দূরে জঙ্গিরা  এক ব্যক্তির বাড়িতে ঢুকে ঘুমের মধ্যে তাঁকে গুলি করে। আর এই ঘটনার পরেই সশস্ত্র দু’টি পক্ষের মধ্যে গুলি চলতে শুরু হয়।‘

মণিপুরে নিরাপত্তা বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে। এখন পর্যন্ত যাদের মৃত্যু হয়েছে তারা সকলেই  কুকি ও মেইতেই উভয় সম্প্রদায়ের মানুষ। ইতিমধ্যেই রাজ্যে উত্তেজনা থাকায় সমস্ত স্কুল-কলেজ বন্ধের ডাক দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত দেড় বছর ধরে মণিপুরে জাতিগত দাঙ্গা চলছে । মূলত, কুকি ও মেইতেইদের মধ্যে গোলমালের জেরেই এই ঘটনা ঘটে ৷  শুরুর দিকে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলমাল হলেও পরে তা কমে যায় ৷   কিন্তু আচমকাই  শুক্রবার প্রথম রকেট হামলা চালানো ঘটনা ঘটে। শুধু তাই নয়  দিন ছয়েক আগে সেখানে হিংসায় ড্রোন ব্যবহার করা হয়েছিল। আর এই ঘটনার সঙ্গে কুকি জঙ্গিরা যুক্ত রয়েছে বলে জানা গিয়েছে। এই আবহে মণিপুরে  এদিন নতুন করে শুরু হয় হিংসা ।

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে