অশান্তির মাঝে মণিপুর পুলিশের ডিজিকে সরিয়ে দিল কেন্দ্র

নতুন ডিরেক্টর জেনারেল (DGP) করা হয়েছে ত্রিপুরা ক্যাডারের আইপিএস অফিসার রাজীব সিংকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মণিপুরে হিংসার ঘটনায় সে রাজ্যের পুলিশের ডিজি পি ডাউঞ্জেলকে (P Doungel) সরিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। উত্তর-পূর্বের রাজ্যে পুলিশের নতুন ডিরেক্টর জেনারেল (DGP) করা হয়েছে ত্রিপুরা ক্যাডারের আইপিএস অফিসার রাজীব সিংকে।

এর আগে রাজীব সিং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (CRPF) ইনস্পেক্টর জেনারেল (Inspector General) ছিলেন। কেন্দ্র সরকারের তরফে গত ২৯ মে তাঁকে ইন্টার ক্যাডার ডেপুটেশনে (inter-cadre deputation) মণিপুরে পাঠানো হয়েছিল। রাজ্য পুলিশের ডিজি বদলকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের একটি বড় পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। বিতর্ক এড়ানোর লক্ষ্যে উপজাতিভুক্ত নন এবং মেইতি সম্প্রদায়ের বাইরে কাউকে মণিপুরের ডিজিপি করে পাঠানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য মণিপুরে হিংসার (Manipur Violence) ঘটনায় ইতিমধ্যে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি কমিটি তদন্তে করবে বলে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি। একইসঙ্গে শাহ জানিয়েছেন, মণিপুরের হিংসার সঙ্গে সম্পর্কিত ৬টি ঘটনায় তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। পাশাপাশি মণিপুরের বিদগ্ধ সুশীল মানুষজনকে নিয়ে একটি শান্তি কমিটিও গঠন করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যে কমিটির নেতৃত্বে থাকবেন মণিপুরের রাজ্যপাল। সাংবাদিক সম্মেলনে অমিত শাহ আরও বলেন, ‘গত এক মাসে মণিপুরে কিছু হিংসার ঘটনা ঘটেছে। যারা সহিংসতায় তাদের প্রিয়জনকে হারিয়েছে, আমি সেই সমস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি মণিপুরের বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করেছি। ইম্ফল, মোরেহ এবং চুরাচাঁদপুর সহ গত তিন দিন এবং রাজ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছি। আমি মেইতি এবং কুকি সম্প্রদায়ের সামাজিক সংগঠনগুলির সঙ্গে দেখা করেছি।’

‘পিরিয়ডস’ সংক্রান্ত সমস্যায় ভুগবেন, স্বপ্নের চাকরির প্রস্তাব আসেব, আইনি জটিলতা বাড়বে

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো