চারদিকে শুধু রক্ত, মন ভাল নেই মনীষার, করলেন আবেগঘন পোস্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: রুপোলি জগতে তাঁর হাসির তুলনা তিনি নিজেই। আজও যখন ‘এক লেড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ গান কোথাও শোনা যায় তখনই মনে উঁকি দেয় নিষ্পাপ সারল্যে মাথা এক মুখ এবং তাতে মুক্তো ঝড়ানো হাসি। তিনই মনীষা কঈরালা। ভারত তাঁর কর্মভূমি, কিন্তু নেপাল অভিনেত্রীর জন্মভূমি। সেই নেপালে এখন উঠেছে গণবিক্ষোভের ঢেউ। প্রবল ঢেউয়ের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সহ ১১ মন্ত্রী। আপাতত তাঁদের সকলকেই সেনা চপারের করে দেশের বাইরে নিয়ে বের করে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের গুলিতে নিহত হয়েছেন ২৩ জন, আহত পাঁচ শতাধিক। নেপালের এমন অস্থির পরিস্থিতিতে মোটেই ভাল নেই ভূমিসূতা অভিনেত্রী মনীষা কৈরালা। তিনি স্পষ্ট জানিয়েছেন ‘‘নেপালের জন্য কালো দিন।’’

মনীষা রাজনৈতিক পরিবারেরই মেয়ে। তাই রাজনীতি তিনই দেখে এসেছেন ছোট থেকেই। মনীষার দাদু বিশ্বেশ্বর প্রসাদ কৈরালা নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাই নেপাল রয়েছে মনীষার হৃদয় জুড়ে। অথচ মাত্র দুদিনে বদলে গিয়েছে এই দেশটির চিত্র। রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলনে নেমে পুলিশের গুলিতে প্রাণ গিয়েছে ২৩টি তরতাজা প্রাণ। এই ঘটনা ব্যথিত করেছে মনীষা কৈরালাকে। তাই কাঠমান্ডুর রাস্তায় পড়ে থাকা একপাটি রক্তমাখা জুতোর ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘‘এটা নেপালের ইতিহাসে কালো দিন, যেখানে দুর্নীতির বিরুদ্ধে, ন্যায়বিচারের দাবিতে সাধারণ মানুষের প্রতিবাদী কণ্ঠ থামাতে পাল্টা বুলেট ছোড়া হয়।’’ দেশের এই অগ্নিগর্ভ পরিস্থিতি কিছুতেই মেনে নিতে পারছেন না মনীষা।

নেপালে সরকারি তরফে সমাজমাধ্যম নিষিদ্ধ করে দেওয়ার ঘটনাকে ঘিরে আন্দোলনের সূত্রপাত। সরকারি নিয়মবিধি অমান্য করায় সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটস্‌অ্যাপ, এক্স, ইউটিউব-সহ ২৬টি সমাজমাধ্যম নিষিদ্ধ করে দিয়েছিল নেপাল সরকার। তারই প্রতিবাদে সোমবার রাস্তায় নেমেছিলেন সেই দেশের ছাত্র-যুবকেরা। বিক্ষোভ দমাতে মাঠে নামে পুলিশ। প্রথমে শূন্যে গুলি চালালেও পরে জনতাকে লক্ষ্য করে চলতে থাকে গুলি।

মঙ্গলবার নেপাল ‘Gen Z’ -এর বিক্ষোভে আবারও সহিংস হয়ে ওঠে। প্রধানমন্ত্রী দুপুরে পদত্যাগ করার পর ভক্তপুরের বালকোটে ওলির ব্যক্তিগত বাসভবনে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয়। স্থানীয় প্রতিবেদন অনুসারে, জনকপুরে ক্ষমতাসীন দলের অফিস এবং ভবনগুলিতেও আগুন লাগানো হয়। কাঠমান্ডুর বোহরতারে রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেলের ব্যক্তিগত বাসভবনও ভাঙচুর করা হয়েছে এবং সম্পত্তির কিছু অংশে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বিক্ষোভকারীরা যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুংয়ের বাসভবনে আগুন ধরিয়ে দেয়, উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেল, নেপাল সেন্ট্রাল ব্যাঙ্কের গভর্নর বিশ্ব পাউডেল এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িতে পাথর নিক্ষেপ করে।

চারদিকে স্লোগান উঠেছিল, ‘ওলি চোর, দেশ ছোড়’। রাজনৈতিক সঙ্কট আরও প্রকট হয়ে ওঠে যখন সেনাপ্রধান অশোক রাজ সিগডেল দেশজুড়ে চলাবিক্ষোভের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পদত্যাগ করতে বলেন। সিগডেল স্পষ্ট জানিয়েছিলেন, ওলি ক্ষমতা ত্যাগ করলেই কেবল সেনাবাহিনী দেশকে স্থিতিশীল করতে পারবে। তারপরেই ওলি পদত্যাগ করেন। সেনাপ্রধানের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর