‘মন কি বাত’ আমার কাছে পুজো-ব্রতের মতো, ১০০তম পর্বে আবেগপ্রবণ মোদি

রবিবার 'মন কি বাত' এর ১০০তম পর্ব সম্প্রচারিত হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তিনি যত না ধুরন্ধর রাজনীতিবিদ, তার চেয়েও বেশি মার্কেটিং গুরু। কীভাবে আম জনতার কাছে ইমেজ ব্র্যান্ডিং করা যায় তা বিলক্ষণ জানেন তিনি। তাই প্রধানমন্ত্রীর কুর্সি হাসিল করার পরেই দেশের সাধারণ মানুষের সঙ্গে ‘জন-সংযোগ’ গড়ে তুলতে চালু করেছিলেন ‘মন কি বাত’। আজ রবিবার ১০০ পর্ব পূর্ণ হলো ওই জন-সংযোগ কর্মসূচির। আর ১০০তম পর্বের ‘মন কি বাত’ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে বললেন, ‘মন কি বাত শুধু আমার কাছে কর্মসূচি নয়, আমার কাছে আস্থা, পূজা আর ব্রত। মন কি বাত আমার কাছে আধ্যাত্মিক যাত্রা হয়ে দাঁড়িয়েছে।’

যে দেশের কয়েক কোটি মানুষ অনাহার আর অর্ধাহারে দিন কাটান, সেই দেশে প্রধানমন্ত্রীর সাধ পূরণে ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১০০ তম পর্ব উদযাপনে কোষাগার থেকে থলি উপুড় করে কোটি-কোটি টাকা খরচ করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষকে মোদির কথা শোনাতে কোমর কষে ঝাঁপিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আধিকারিকরা। কেন্দ্রের গোটা প্রশাসনকে তো বটেই, বিজেপি শাসিত রাজ্য সরকারের প্রশাসনকেও মাঠে নামানো হয়েছে বলে বিরোধীরা সরব হয়েছেন। যদিও সেই সমালোচনাকে পাত্তাই দেয়নি কেন্দ্রের শাসকদল।

এদিন ‘মন কি বাত’ এর ১০০ পর্বে কথা বলতে গিয়ে নিজের সরকারের কাজকর্মের প্রচারের ঢাক বেশ জোরেই বাজিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে অনুষ্ঠানের সঙ্গে নিজের সম্পর্কের কথা বলতে গিয়ে বার বার আবেগপ্রবণ হয়ে পড়েছেন মোদি। তাঁর কথায়, ‘স্বচ্ছ অভিযান থেকে স্বাধীনতার অমৃত মহ্যোৎসব সফলে ‘মন কি বাত’ বিশেষ ভূমিকা রেখেছে। আমার কাছে ‘মন কি বাত’ ঈশ্বররূপী সাধারণ মানুষের চরণে প্রসাদের থালার মতো। অনেকবার কথা বলতে গিয়ে আমি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম যে দ্বিতীয়বার রেকর্ড করতে হয়েছে।

 

মুখ ঢেকে কথা বলার মাশুল! দুই ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের