বিয়েবাড়ি থেকে ফেরার পথে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, নিহত কমপক্ষে ৫, আহত ২৫

বিয়ের আনন্দ নিমেষেই বিষাদে পরিণত হল! বিয়ের প্রাক মুহূর্তের অনুষ্ঠান সেরে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। যাত্রীবোঝাই বাস উল্টে মারা গেলেন বিয়ে বাড়ির ৫ সদস্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের আনন্দ নিমেষেই বিষাদে পরিণত হল! বিয়ের প্রাক মুহূর্তের অনুষ্ঠান সেরে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। যাত্রীবোঝাই বাস উল্টে মারা গেলেন বিয়ে বাড়ির ৫ সদস্য। গুরুতর আহত হয়েছেন আরও ২৫ জন। ঘটনাটি ঘটেছে, রবিবার (১৮ জানুয়ারি) ঝাড়খণ্ডের লাতেহার জেলায়। জানা গিয়েছে, ২৫ জন যাত্রীদের নিয়ে রিজার্ভড বাসটি ছত্তিশগড় থেকে ঝাড়খন্ডের দিকে আসছিল। বাসে থাকা সকল যাত্রীরাই বলরামপুরের মহারাজগঞ্জ গ্রামে একটি বাগদান অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। কিন্তু ঝাড়খণ্ডের লাতেহার জেলায় ঢুকতেই বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এবং বাসটি উল্টে যায়।

তাতেই ৫ জন নিহত হয়েছেন এবং ২৫ জন গুরুতর আহত হয়েছেন। যাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই আশপাশে র গ্রামবাসীরা প্রশাসনকে অবহিত করেন। এবং পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে ত্রাণ তৎপরতা শুরু করে। ৫ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আর ২৫ জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। মহুয়াদণ্ডের এসডিএম বিপিন কুমার দুবে তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য বিভাগ এবং অন্যান্য দলকে ঘটনাস্থলে পাঠান। স্বাস্থ্য দলের অ্যাম্বুলেন্স আহতদের হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহতদের কয়েকজনকে অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এছাড়া বেশকিছু আহত যাত্রীদের ব্যক্তিগত যানবাহনে করে হাসপাতালে নিয়ে দিয়েছেন স্থানীয়রা। কর্মকর্তারা জানিয়েছেন, এই মূহুর্তে আহতদের চিকিৎসা চলছে। এই ভয়াবহ দুর্ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে, অন্যদিকে প্রশাসন ও স্বাস্থ্য দল ত্রাণ ও উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি