ক্যালেন্ডারে লাল দাগের ছড়াছড়ি, মার্চে কতদিন বন্ধ থাকছে ব্যাঙ্কের দরজা?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মার্চ মানেই আর্থিক বছরের শেষ মাস, আর সেই সঙ্গে ছুটির ঘনঘটা। রিজার্ভ ব্যাঙ্কের প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ ও মার্চের শুরুতেই একাধিক দিন ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে। ফলে গুরুত্বপূর্ণ লেনদেন বা কাগজপত্রের কাজ আগে থেকেই সেরে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

ফেব্রুয়ারির শেষেই টানা ছুটি

২৮ ফেব্রুয়ারি মাসের চতুর্থ শনিবার এবং ১ মার্চ রবিবার-সাপ্তাহিক ছুটির কারণে সারা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে। ফলে চেক ক্লিয়ারেন্স, ডিমান্ড ড্রাফ্ট, কেওয়াইসি আপডেটের মতো জরুরি কাজ ২৭ফেব্রুয়ারির মধ্যেই মিটিয়ে নেওয়া বুদ্ধিমানের।

মার্চে উৎসবের ছড়াছড়ি

২ থেকে ৪ মার্চ বিভিন্ন রাজ্যে হোলি উপলক্ষে ব্যাঙ্কে ছুটি থাকবে। এরপর ১৩, ১৭ ও ১৯ মার্চ শবে কদর উগাদি ও নবরাত্রি উপলক্ষে মূলত দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

ইদ ও রাম নবমীতে প্রভাব

২০ ও ২১ মার্চ ইদ-উল-ফিতুর উপলক্ষে দেশের বহু প্রান্তে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকতে পারে। ২৬ ও ২৭মার্চ রাম নবমী উপলক্ষে একাধিক রাজ্যের পাশাপাশি কলকাতাতেও ব্যাঙ্ক বন্ধ থাকবে।

অর্থবর্ষের শেষ দিনেও ছুটি

৩১ মার্চ মহাবীর জয়ন্তী উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে, যার মধ্যে কলকাতাও রয়েছে। তবে আশ্বাসের বিষয়, ছুটির দিনেও মোবাইল ব্যাঙ্কিং, নেট ব্যাঙ্কিং, ইউপিআই ও এটিএম পরিষেবা সচল থাকবে। ২৪ ঘণ্টা চালু থাকবে এনইএফটি। তবে আরটিজিএস পরিষেবা ছুটির দিনে মিলবে না। তাই মার্চে ব্যাঙ্ক সংক্রান্ত পরিকল্পনায় আগে থেকেই সতর্ক থাকাই শ্রেয়।

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি