ফের চোখ রাঙাচ্ছে করোনা, মহারাষ্ট্রে আবারও বাধ্যতামূলক মাস্ক

টানা তিন মাস বাদে শুক্রবারই মহারাষ্ট্রে করোনার দৈনিক সংক্রমণ ফের হাজারের গণ্ডি ছাড়িয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: প্রাণঘাতী করোনাভাইরাসের (Coronavirus) চতুর্থ ঢেউ আছড়ে পড়ার সতর্কবার্তার মধ্যেই মহারাষ্ট্রে (Maharasthra)  ফের নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ (Daily Cases) হাজারের গণ্ডি ছাড়াতেই ফের প্রকাশ্যস্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হল। শনিবার রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব প্রদীপ ব্যাস (Additional Chief Secretary, Dr Pradeep Vyas) সব জেলাশাসককে (District Magistrate) চিঠি দিয়ে প্রকাশ্যস্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন। তবে আপাতত মাস্ক পরা বাধ্যতামূলক হলেও, মাস্ক না পরলে জরিমানা আদায়ের মতো কঠিন পথে হাঁটা হচ্ছে না।

চলতি মাসের শুরু থেকেই দেশে আচমকা করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। দৈনিক সংক্রমণ চার হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। বিশেষ করে কেরল (Kerala), মহারাষ্ট্র (Maharasthra), কর্নাটক (Karnataka), তামিলনাডু (Tamilnadu) ও তেলেঙ্গানায় (Telengana) সংক্রমণ ভয়াবহ হয়ে উঠছে। ইতিমধ্যেই পাঁচ রাজ্যকে সতর্ক করে চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry)। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তার জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

কেন্দ্রের চিঠি পাওয়ার পরেই জেলাশাসকদের চিঠি পাঠিয়ে প্রকাশ্যস্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের অতিরিক্ত মুখ্যসচিব প্রদীপ ব্যাস। চিঠিতে তিনি লিখেছেন, ‘ট্রেন, বাস, সিনেমাহল, অডিটোরিয়াম, বিভিন্ন অফিস, হাসপাতাল, কলেজ ও স্কুলগুলিতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। সাধারণ মানুষ যাতে নির্দেশ মেনে চলেন, তার জন্য সতর্ক নজরদারি চালাতে হবে।’ উল্লেখ্য, টানা তিন মাস বাদে শুক্রবারই মহারাষ্ট্রে করোনার দৈনিক সংক্রমণ ফের হাজারের গণ্ডি ছাড়িয়েছে। বাণিজ্যনগরী মুম্বই ও থানেতে করোনার সংক্রমণ পাল্লা দিয়ে বাড়ছে।

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর