হায়দরাবাদের বহুতলে বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ৯ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হায়দ্রাবাদের একটি চার তলা বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন। মৃত এখনও ৯। তবে আরও বাড়তে পারে মৃতের সংখ্যা।

তেলেঙ্গানার হায়দ্রাবাদের নামপালিতে একটি চার তলা বিল্ডিংয়ে প্রথমে আগুন লাগে। ওই বিল্ডিংয়ে একটি রাসায়নিক গোডাউন আছে। একতলার ওই গোডাউনেই সম্ভবত আগুন লাগে। ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। আহত হয়েছে অন্তত ৩ জন।

জানা গিয়েছে, ওই বিল্ডিংয়ের একতলার গুদমে একটি গাড়ি মেরামতির কারখানা ছিল। সেখানে গাড়ি মেরামতের কাজ চলছিল। ওই গোডাউনে রাখা ছিল বেশ কিছু ব্যারেল। যার মধ্যে ছিল বিভিন্ন রকমের রাসায়নিক। ওই রাসায়নিকের ব্যারেলগুলি থেকেই আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। কিছুক্ষনের মধ্যেই ওই বিল্ডিংয়ের অন্যান্য তলাগুলিতে গুলিতে ছড়িয়ে পরে আগুন। এই ঘটনার মারা যায় ৬ জন এবং আহত হয়েছে অনেকেই। 

দমকল বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, ভবন থেকে এখনও পর্যন্ত ২০ জনেরও বেশি লোককে সরিয়ে নেওয়া যাওয়া হয়েছে। নিহতদের অধিকাংশই প্রথম ও দ্বিতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন। তৃতীয় ও চতুর্থ তলায় থাকা লোকজন সামান্য আহত হয়েছেন। ওই বিল্ডিংয়ের মালিকের নাম রমেশ জয়সওয়াল। বর্তমানে তিনি পলাতক। নিচের তলাতে তিনি তেলের ড্রামগুলি গোডাউন রেখেছিলেন।

সংবাদ সংস্থা এএনআই-এর টুইট করা একটি ভিডিওতে, উদ্ধারকারী দলকে একটি অস্থায়ী সিঁড়ি ব্যবহার করে ওই বিল্ডিংয়ের প্রথম তলা থেকে একটি জানালা দিয়ে শিশু এবং মহিলাকে টেনে বের করতে দেখা যায়। ক্লিপটিতে এও দেখা যায়, দমকলকর্মীরা জল কামান ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করছে।

যোগী রাজ্যে ট্রাকের সঙ্গে আর্টিকার ধাক্কায় নিহত ৩ টেনিস খেলোয়াড়, আহত বাংলার যুবক

গরম ভাতে অমৃত! রইল জিভে জল আনা কালো জিরের ভর্তার রেসিপি

সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমা, কীভাবে কাটবেন টিকিট? জানুন বুকিং পদ্ধতি

‘ইতিহাস আরও ভালভাবে মনে রাখবে’, আগরকরের বিদায়ে আবেগঘন পোস্ট গম্ভীরের

ট্যাংরায় অ্যাপ-ক্যাব থেকে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তে পুলিশ

ফুলের মালা নয়, ৪০ ফুটের গোঁফ গলায় পরিয়ে বিধায়ককে অভ্যর্থনা

বাজার থেকে কিনতে হবে না, স্বাদ দ্বিগুণ করতে বাড়িতে বানান ম্যাগি মশলা 

বিয়ের অনুষ্ঠান চলাকালীন ধসে পড়ল ছাদ, চেয়ার হাতে ছুটলেন অতিথিরা! ভাইরাল ভিডিও

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের দেড় বছরের মাথায় দিলেন সুখবর

চিকিৎসার নামে শিশুদের শূন্যে ছুঁড়ে দিচ্ছেন তান্ত্রিক, প্রকাশ্যে ভয়ঙ্কর ভিডিও

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা