নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ অগিকাণ্ড নয়ডায়। মামুরা গ্রামে একটি ইলেকট্রিক বাইক থেকে সৃষ্ট স্ফুলিঙ্গের জেরে  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। সেখানেই আটকে পড়ে ৫০ পরিবার।  দুজনের মৃত্যুর কথা জানানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের সাতটি ইঞ্জিন। 

আটকে থাকা ব্যক্তিদের  নিরাপদে বের করে আনার জন্য দমকল বাহিনী দ্রুত উদ্ধার অভিযান শুরু করেছে। জানা গিয়েছে  আগুন দ্রুত আশেপাশের বাড়িগুলিতে ছড়িয়ে পড়ে এবং সেখানে প্রায় ৫০টি পরিবার আটকা পড়ে। তবে পরে তাদের উদ্ধার করা হয়েছে।  আগুনে একটি পাঁচতলা বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। সূত্রের খবর, অগ্নিদগ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন মহিলা এবং ২৬ বছররের তরুণ রয়েছেন। আগুন লাগার পরেই গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। 

আরও পড়ুন: ১৩ বছরের কিশোরের শরীরে দীর্ঘ লেজ! SSKM হাসপাতালে সফল অস্ত্রোপচার  

গৌতম বুদ্ধ নগরের যুগ্ম পুলিশ কমিশনার রাজীব নারায়ণ বলেছেন, নয়ডার মামুরা গ্রামে যে আগুন লেগেছিল, তা সম্ভবত একটি বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়ার সময় লেগেছিল এবং পরবর্তীতে সেই আগুন কাছাকাছি থাকা পেট্রোল চালিত যানবাহনগুলিতে ছড়িয়ে পড়ে। পুলিশ ও দমকল বিভাগ আগুন লাগার কারণ তদন্ত করছে।  একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং তদন্তের অংশ হিসেবে বাড়ির মালিক ও ইজারাদারকে হেফাজতে নেওয়া হয়েছে।  মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নয়ডার অগ্নিকাণ্ড নিয়ে খোঁজখবর নিয়েছেন। কর্মকর্তাদের অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছানো,  উদ্ধার অভিযান ত্বরান্বিত করা এবং আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। প্রশাসনকে সর্বস্তরে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।   

‘যা করার ঈশ্বরই করবেন’, বুথে যাওয়ার আগে মন্দিরে পুজো হাসিরানির

‘বাবা, তোমার প্রত্যাশা পূরণ করতে পারছি না’, হস্টেলের ঘরে তরুণীর মর্মান্তিক পরিণতি

‘গাজার প্রতিশোধ নিতেই হামলা’, জেরায় বিস্ফোরক দাবি ফ্লাইদুবাইয়ের ওমানি সহ-পাইলটের

ক্যাফেতে বোনের সঙ্গে প্রেমিক, আচমকাই হাজির ভাইয়েরা! তারপর যা ঘটল…

কঙ্গো নদীতে দুই নৌকার ভয়াবহ সংঘর্ষ, মৃত অন্তত ৩০

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ মা’য়ের, নেপথ্যে কোন কারণ

নাইজেরিয়ায় ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৩২

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC