রাজ্যসভায় নির্মলাকে ‘মাতাজি’ বলে তোপ খাড়গের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এনডিএ সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ হতেই সরব হয়েছেন বিরোধীরা।  তারা কেন্দ্রীয় বাজেটে বৈষম্যতার অভিযোগ তুলেছে। এই ইস্যুতে বুধবার সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখান শুরু করেছিল ইন্ডিয়া জোটের শরিকরা। এই আবহে রাজ্যসভার অন্দরে বাজেট ঘিরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের সঙ্গে বিতর্কে জড়ালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

খাড়গে বলেন, ‘অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা কেন্দ্রীয় বাজেটে সবার থালা খালি কেবল অন্ধ্র এবং বিহারের থালা ভর্তি। আমি এরআগে কখন এমন বাজেট দেখিনি।‘ পাশাপাশি এদিন রাজ্যসভায় কংগ্রেস সভাপতি স্পষ্টভাবে জানিয়ে দেন এই বাজেট হল ‘কুর্সি বাঁচানোর বাজেট’ । বলা বাহুল্য, এদিন যখন রাজ্যসভায় বক্তব্য রাখছিলেন খাড়গে সেইসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এরপরেই সীতারামনকে কটাক্ষ করে কংগ্রেস সভাপতি বলেন, ‘ আমি জানি মাতাজি কথা বলতে খুবই পারদর্শী।‘ এই বক্তব্যের পর খাড়গেকে ভাষা সংযত করতে বলেন রাজ্যসভার স্পিকার জগদীপ ধনখর ।

অন্যদিকে  এদিন রাজ্যসভায়  নিজের স্বপক্ষে যুক্তি দিয়ে অর্থমন্ত্রী। নির্মলা বলেন, প্রতি বাজেটে দেশের প্রতিটি রাজ্যের নাম উল্লেখ করার সুযোগ থাকে না। তার মানে এটা কখনই নয় যে সেই সমস্ত রাজ্যগুলোকে কেন্দ্রীয় প্রকল্প কিংবা কেন্দ্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে। এখান থেকেই স্পষ্ট যে বিরোধীদের লাগাতার বিক্ষোভের মাঝে রাজ্যসভায়  সাফাই দিলেন অর্থমন্ত্রী। 

উল্লেখ্য, মঙ্গলবার  বাজেট পেশ হতেই বিরোধীরা দাবি  করে  সাধারণ মানুষের জন্য নয়, সরকার বাঁচাতেই পেশ করা হয়েছে । কারণ, বাজেটে বিহার এবং অন্ধপ্রদেশের জন্য মোট ৪১ হাজার কোটি টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন  কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নীতীশ কুমারের বিহারের জন্য  ২৬ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয় অন্ধ্রপ্রদেশের জন্য অতিরিক্ত ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ।  এখান থেকেই স্পষ্ট যে  মোদি সরকার নিজেদের কুর্সি বাঁচাতেই কেন্দ্রীয় বাজেট পেশ করেছে। আর তা নিয়ে বুধবার বিক্ষোভ দেখান শুরু করে ইন্ডিয়া জোটের শরিকরা।

সদ্যোজাত কন্যাসন্তানকে জলের ড্রামে ডুবিয়ে খুন করলেন মা, মধ্যপ্রদেশে মর্মান্তিক কাণ্ড

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

বাঁচার অদম্য ইচ্ছা, উত্তাল নদীর মাঝে গাছের ডাল আঁকড়ে রুদ্ধশ্বাস লড়াই যুবকের

শুভেন্দুর নিরাপত্তা নিয়ে ফের সরব অর্জুন সিং, বুলেটপ্রুফ গাড়ি ও জ্যামারের দাবি মন্ত্রীর

সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই স্কুল পড়ুয়ার

যাত্রীদের জন্য সুখবর! মধ্যরাত পর্যন্ত বাস, জানুন কোন কোন রুটে মিলবে পরিষেবা

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরলম, মৃত ৩

‘জঙ্গিদের মূল সহ উপড়ে ফেলব,’ চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা

কুলগাম জঙ্গি হামলায় দ্বিতীয় পরিযায়ী শ্রমিকের মৃত্যু, নিহত ২

কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় নিহত একাধিক, এলাকাজুড়ে আতঙ্ক