আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এবার আদালতে হাজিরা দেবেন ‘স্বয়ং’ ভগবান বিষ্ণু-সহ অন্যান্য দেবদেবীরা!

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশের মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমি ও শাহী ইদগাহ মসজিদ সংক্রান্ত বিতর্কিত মামলায় নতুন করে গুরুত্বপূর্ণ তথ্য আদালতে পেশ করার প্রস্তুতি নিচ্ছে জন্মভূমি পক্ষ। সূত্রের খবর, খননকার্যের সময় উদ্ধার হওয়া বিভিন্ন দেবদেবীর মূর্তি সংক্রান্ত তথ্য এবার আদালতের সামনে তুলে ধরা হবে। বর্তমানে এই সমস্ত প্রত্নবস্তু মথুরার রাজ্য জাদুঘরে সংরক্ষিত রয়েছে।

জন্মভূমি পক্ষের দাবি, এই মূর্তিগুলি প্রমাণ করে যে সংশ্লিষ্ট এলাকা প্রাচীনকাল থেকেই হিন্দু ধর্মীয় আস্থার কেন্দ্র ছিল। আরটিআইয়ের মাধ্যমে জাদুঘর থেকে সংগৃহীত তথ্য অনুযায়ী, মোট সাতটি মূর্তি ও স্তম্ভের সন্ধান মিলেছে। এর মধ্যে ভগবান বিষ্ণুর বিশ্বরূপ, কার্তিকেয়, অগ্নিদেব এবং গঙ্গা দেবীর মূর্তি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে দাবি করা হয়েছে। পাশাপাশি বুদ্ধ ও জৈন তীর্থঙ্কর ঋষভনাথের সঙ্গে সম্পর্কিত নিদর্শনও পাওয়া গিয়েছে।শ্রীকৃষ্ণ জন্মভূমি মুক্তি ট্রাস্টের সভাপতি মহেন্দ্র প্রতাপ সিং জানিয়েছেন, কাটরা কেশবদেব এলাকা থেকেই এই প্রত্নবস্তুগুলি উদ্ধার হয়েছে, যা ঐতিহাসিকভাবে শ্রীকৃষ্ণের জন্মস্থান হিসেবে চিহ্নিত। তাঁর দাবি, এই প্রমাণগুলি আদালতে পেশ করা হলে মামলার মোড় ঘুরতে পারে।

অন্যদিকে, শাহী ইদগাহ মসজিদ পক্ষের আইনজীবী তনভীর আহমেদ জানিয়েছেন, মামলাটি বিচারাধীন এবং আদালতে উভয় পক্ষই নিজেদের প্রমাণ উপস্থাপন করছে। তিনি বলেন, প্রতিপক্ষের দাবি ও প্রমাণ খতিয়ে দেখে যথাযথ জবাব দেওয়া হবে বর্তমানে এলাহাবাদ হাই কোর্টে এই সংবেদনশীল মামলার শুনানি চলছে।

Published by:

Share Link:

More Releted News:

‘আগে ভোট, পরে বিয়ে’, স্বপ্নের সাজে বিয়ের পিঁড়িতে না বসে ভোটকেন্দ্রে হাজির কনে

রাম মন্দিরে ভোগ হিসেবে দেওয়া হয়, মুসলিম নারিদের হাতে তৈরি সেই ‘প্যাড়া’ এখন বিশ্বখ্যাত

২৯৯ টাকার জামা কিনতে গিয়ে ১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত মুম্বইয়ের নার্স, তদন্তে পুলিশ

কনস্টেবল প্রেমিকের স্ত্রী-পুত্রকে ৩২ বার ছুরির কোপ, প্রকাশ্যে হাড়হিম করা ঘটনা

হরভজন সিংয়ের নিরাপত্তা প্রত্যাহার করল পঞ্জাব সরকার, বাড়ি থেকে সরানো হল নিরাপত্তারক্ষীদের

‘বন্ধু ট্রাম্প’-এর অনুষ্ঠানে বন্দুকবাজের হামলা নিয়ে মুখ খুললেন মোদি, কী বললেন…..

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ