ভারতে ঢুকে আশ্রয় মায়ানমার সেনার, সতর্ক কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি : মায়ানমারে সরকার বিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার মাঝেই ভারতে ঢুকে পড়েছে শতাধিক মায়ানমারের সেনাবাহিনী। এই খবর প্রকাশ্যে আসার পরই কেন্দ্রকে সতর্ক করেছে মিজোরাম সরকার। মায়ানমারের সেনারা অসম রাইফেলসের ক্যাম্পে আশ্রয় নিয়েছেন।

জানা গিয়েছে, প্রায় ছশোর বেশি মায়ানমার সেনা ভারতে অনুপ্রবেশ করেছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, মায়ানমারের সেনারা লংটিলাই জেলায় অসম রাইফেলসের ক্যা্ম্পে আশ্রয় নিয়েছেন। ক্যাম্পটিকে ঘিরে ফেলেছে পশ্চিম মায়ানমারের সরকার বিরোধী আরাকান গোষ্ঠী। এই খবর প্রকাশ্যে আসতেই মিজোরামের মুখ্যমন্ত্রী লালডুহোমার সঙ্গে জরুরিভিত্তিতে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারত যাতে দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেয়, সেই আর্জি জানানো হয়েছে মিজোরাম সরকারের পক্ষ থেকে। শিলংয়ে উত্তর পশ্চিম কাউন্সিলের প্লেনারি সেশন চলছে। সেখানেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়।

মিজোরামের মুখ্যমন্ত্রী লালডুহোমা জানান, ‘মায়ানমার সেনারা ভারতে এসে আশ্রয় নিয়েছে। মানবতার খাতিরে সেই আশ্রয় দেওয়া হয়েছে। এর আগেও মায়ানমার সেনাদের ফেরত পাঠানো হয়েছিল। এবারেও যাতে ভারত সরকারের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, সেই আর্জি জানিয়েছি।‘ উল্লেখ্য, ২০২১ সাল থেকে সরকার বিরোধী গোষ্ঠীর সঙ্গে লাগাতার লড়াই চলছে মায়ানমার সেনাবাহিনীর।

 

অবাক কাণ্ড! হুইলচেয়ার চালাচ্ছে ভেড়া

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজির সাবিনা ইয়াসমিন

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

সাতসকালে ঝাড়গ্রামে লাল ব্যাগ রহস্য! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীতে চলবে অতিরিক্ত মেট্রো!জেনে নিন সময় সূচি

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক