২৮ লক্ষের চাকরি ছেড়ে ৪০০ কোটির সাইবার জালিয়াতি এমবিএ পাস যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: একটি বড় সাইবার জালিয়াতির পর্দাফাঁস করল পুলিশ। রাজস্থানের ভরতপুরে ৪০০ কোটি টাকা প্রতারণাকারী এক চক্রের হদিশ মিলেছে। চক্রের হয়ে প্রতারণার অভিযোগে এলাহাবাদের বাসিন্দা দেবেন্দ্র নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

এই প্রতারণা গ্যাংয়ের দুই মূল সদস্যের শিক্ষাগত যোগ্যতার কথা শুনলে চোখ কপালে উঠবে। গ্রেফতার হওয়া দেবেন্দ্র এমবিএ পাশ করার পর বার্ষিক ২৮ লক্ষ টাকার প্যাকেজে একটি বহুজাতিক সংস্থায় কাজ করত। গ্যাংয়ের প্রধান শশী আইআইটি স্নাতক। একটি বড় সংস্থার কর্মী ছিল সে।

শশী ও দেবেন্দ্র ছোটবেলার বন্ধু। লেখাপড়ায় দু’জনেই ধরে রাখতেন শীর্ষস্থান। দু’জনকেই পেয়ে বসেছিল আরও বড়লোক হওয়ার নেশা। তাই কয়েকজন সঙ্গী জুটিয়ে শশী ও দেবেন্দ্র অনলাইন গেমিং, শেয়ার বাজারে বিনিয়োগের লোভ দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিতো তারা।

পুলিশি তদন্তে জানা গিয়েছে, এই চক্রটি দিল্লি, মুম্বই এবং বেঙ্গালুরুর মতো বড় বড় শহরগুলিকে টার্গেট করেছিল। এই সব শহরে ভুয়ো কোম্পানি খুলে সাধারণ মানুষকে প্রতারণা করত তারা। গত চার মাসে এই চক্রটি ভুয়ো কোম্পানির অ্যাকাউন্ট থেকে ৪০০ কোটি টাকার লেনদেন করেছিল।

হরি সিং নামে এক ব্যক্তি ঢোলপুর থানায় ১৪ লক্ষ টাকার জালিয়াতির অভিযোগ দায়ের করলে পুলিশ নড়েচড়ে বসে। তদন্তে নেমে পুলিশ ফিনো ব্যাঙ্কের একটি অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য পায়। সেই অ্যাকাউন্টের গ্রাহকের নামে ৩ হাজারেরও বেশি অভিযোগ দায়ের করা হয়েছিল।

এখনও পর্যন্ত এই মামলায় রবীন্দ্র সিং, দীনেশ সিং এবং তার স্ত্রী কুমকুমকে গ্রেফতার করা হয়েছে। প্রধান অভিযুক্ত শশী পলাতক। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান