চিকি‍ৎসা ক্ষেত্রে বিপ্লব, দেশে প্রথমবার মহিলা রোগীর শরীরে ‘যান্ত্রিক হৃৎপিণ্ড’ প্রতিস্থাপন

Share:

 নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশে চিকি‍ৎসায় পরিষেবায় বিপ্লব। প্রথমবার মানবদেহে প্রতিস্থাপন করা হল যান্ত্রিক হৃ‍ৎপিণ্ড। শুধু তাই নয় ওই যান্ত্রিক হৃ‍ৎপিণ্ডের মাধ্যমে এক মহিলা রোগীকে নতুন জীবন দিয়েছেন দিল্লির সেনা হাসপাতালের চিকি‍ৎসকরা। ওই যান্ত্রিক হৃ‍ৎপিণ্ডের হৃদস্পন্দনও রেকর্ড করা হয়েছে।  রবিবার (২৬ জানুয়ারি) প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দিল্লির সেনা হাসপাতালের চিকি‍ৎসকরা  প্রথমবারের মতো বাম ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস (LVAD) স্থাপন করে ইতিহাস তৈরি করেছেন।  ‘হার্টমেট-৩’ নামে যান্ত্রিক হৃ‍ৎপিণ্ড বসানো হয়। হৃদযন্ত্র বিকল হওয়া রোগীদের জন্য যান্ত্রিক হৃ‍ৎপিণ্ড আশীর্বাদের চেয়ে কম নয়।

বিশ্বের বিভিন্ন দেশেই হৃদযন্ত্র বিকল হওয়া রোগীদের শরীরে যান্ত্রিক বা কৃত্রিম হৃ‍ৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়। চিকি‍ৎসা বিজ্ঞান অনুযায়ী, অকার্যকর হৃৎপিণ্ডের পরিবর্তে সুস্থ হৃৎপিণ্ড প্রতিস্থাপনের মাধ্যমে রোগীকে সুস্থ করা হয়। কিন্তু সুস্থ হৃৎপিণ্ড যদি না পাওয়া যায় কিংবা পেতে দেরি হয় এবং সংশ্লিষ্ট রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকলেই চিকি‍ৎসকরা যান্ত্রিক হৃ‍ৎপিণ্ড বা মেকানিক্যাল হার্ট ইমপ্ল্যান্টের সিদ্ধান্ত নেন। এতে রোগীর হার্ট খানিকটা বিশ্রাম পায় এবং সমস্ত শরীরের রক্ত চলাচল অনেকটা স্বাভাবিক হয়ে আসে। ফলে শরীরে অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ যেমন কিডনি, লিভার ইত্যাদি সঠিকভাবে কাজ করার সুযোগ পায়। মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে ১৮ হাজারের বেশি রোগীর দেহে প্রতিস্থাপন হয়েছে যান্ত্রিক হৃ‍ৎপিণ্ড। এমনকি আমাদের পড়শি দেশ বাংলাদেশেও ২০২২ সালে এক মহিলা রোগিনীর শরীরে যান্ত্রিক বা কৃত্রিম হৃ‍ৎপিণ্ড প্রতিস্থাপন হয়েছিল। রাজধানী ঢাকার এক বেসরকারি হাসপাতালের চিকি‍ৎসকরা সফলভাবে ওই যান্ত্রিক হৃ‍ৎপিণ্ড প্রতিস্থাপন করেছিলেন। 

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ৪৯ বছর বয়সী এক মহিলা রোগীর হৃদযন্ত্র অকেজো হয়ে পড়ছিল। যিনি আবার এক প্রাক্তন সেনা জওয়ানের স্ত্রী। চিকি‍ৎসকরা তাঁকে হৃদযন্ত্র প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছিলেন। গত দুই বছর ধরে একটি সুস্থ হৃ‍ৎপিণ্ড জোগাড়ের চেষ্টা চালিয়েছিলেন তার পরিবারের সদস্যরা। কিন্তু তা সম্ভব হয়নি। উল্টে রোগিনীর শারীরিক অবস্থার দিন দিন অবনতি ঘটছিল। ফলে চিকি‍ৎসকরা দেরি না করে মহিলার শরীরে যান্ত্রিক হৃ‍ৎপিণ্ড বসানোর সিদ্ধান্ত নেন। যান্ত্রিক হৃ‍ৎপিণ্ড বসানোর পরে ওই রোগিনী সুস্থ রয়েছেন এবং দ্রুত সেরে উঠছেন। যদিও চিকি‍ৎসকরা রোগিনীর শারীরিক অবস্থার উপরে বিশেষ নজর রেখে চলেছেন।  বিশেষজ্ঞ চিকি‍ৎসকরা বলছেন, ‘দেশে প্রথমবার মানবদেহে যান্ত্রিক হৃ‍ৎপিণ্ডের সফল প্রতিস্থাপন চিকি‍ৎসার ক্ষেত্রে নয়া দিশা দেখাবে। সুস্থ হৃ‍ৎপিণ্ড জোগাড়ের জন্য আর চটির শুকতলা ক্ষয়ে যাবে না। রোগীর পরিবারের রাতের ঘুমও উড়বে না।’

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?