অভিষেকের বাসভবনে সাংসদদের নিয়ে বৈঠক আজ, কেমন প্রস্তুতি?

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : শীতের রাজধানীতে রাজনীতির উত্তাপে উত্তপ্ত। SIR-র প্রতিবাদে রাজধানীর বুকে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখাো করেন তিনি। বৈঠকের মাঝেই বেরিয়ে এসে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। সোমবারের পর মঙ্গলবার SIR নিয়ে আরও উত্তাপ বাড়তে চলেছে। সাংসদদের নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। তার প্রস্তুতি শেষলগ্নে।

সোমবারই মুখ্যমন্ত্রী জানিয়েছেন SIR বিরোধী কর্মসূচি চলবে। কীভাবে তা সংগঠিত হবে, তা ঠিক করতে মঙ্গলবার বৈঠকে বসতে চলেছেন সাংসদদের নিয়ে। জাতীয় রাজনীতির কারবারিদের নজর রয়েছে তাঁর দিকেই। তীভাবে প্রতিবাদ কর্মসূচি হবে তা নিয়ে খোলসা করেননি এখনও। মঙ্গলবারের বৈঠকের পরেই তা জানাতে পারেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ অভিষেকের দিল্লির বাসভবনে সাংসদদের ডাকা হয়েছে। দিল্লির সাউথ এভিনিউতে অভিষেকের বাড়িতেই পরবর্তী রণকৌশল ঠিক করা হবে। এদিন দলীয় সাংসদদের সঙ্গে দেখা করবেন তৃণমূল সুপ্রিমো। মুখ্যমন্ত্রীর পদক্ষেপের দিকে নজর রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের। জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক বয়কট করে বেরিয়ে আসা ও বঙ্গভবনে দিল্লি পুলিশের আনাগোনা নিয়ে উত্তপ্ত রাজধানী। এই নিয়ে মঙ্গলবার সংসদে বিক্ষোভ দেখাতে পারেন তৃণমূল সাংসদেরা।

অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), দোলা সেন (Dola Sen), কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar), কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) দিল্লিতেই হাজির রয়েছেন। তাঁরা এই বৈঠকে যোগ দেবেন। সঙ্গে আরও কোনও কোনও সাংসদ এই বৈঠকে হাজির থাকতে পারেন। বিকেল ৪টে নাগাদ বৈঠকের ডাক দেওয়া হলেও মঙ্গলবার সকাল থেকেই বৈঠকের প্রস্তুতি তুঙ্গে। কী বিষয়ে আলোচনা হতে পারে, কীভাবে পরবর্তী প্রতিবাদ কর্মসূচি তৈরি হবে তার ড্রাফট তৈরি করা হচ্ছে। 

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা