নারী সঙ্গের অভিযোগ ওঠায় ইস্তফা দিয়েছিলেন মেঘালয়ের রাজ্যপাল

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার ‘রাজ্যপাল’ সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার মতো বিস্ফোরক অভিযোগ তুলেছেন রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী। ওই বিস্ফোরক অভিযোগ ওঠার পরে নিজেকে ‘নির্দোষ’ হিসাবে দাবি করে পদ আঁকড়ে রয়েছেন রাজ্যপাল। শুধু তাই নয়, ওই অভিযোগের পিছনে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তিনি। যদিও রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘ওই অভিযোগ নিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নৈতিক কারণেই ইস্তফা দেওয়া উচিত ছিল সি ভি আনন্দ বোসের।’ আর এ ক্ষেত্রে মোদি জমানায় মেঘালয়ের রাজ্যপাল পদে থাকা ভি সম্মুগানাথনের উদাহরণ টেনেছেন তাঁরা। কাকতালীয়ভাবে মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল ভি সম্মুগনাথন ও বাংলার বর্তমান রাজ্যপাল সি ভি আনন্দ বোস দক্ষিণ ভারতীয়। প্রথমজন তামিলনাডুর ভূমিপুত্র আর দ্বিতীয়জন কেরলের।

কী হয়েছিল ভি সম্মুগনাথনের ক্ষেত্রে? দিল্লিতে ক্ষমতার পালাবদলের পরেই তামিলনাডুর বিজেপি নেতা ভি সম্মুগনাথনকে ত‍ৎকালীন কংগ্রেস শাসিত মেঘালয়ের রাজ্যপাল পদে বসিয়েছিল মোদি সরকার। ২০১৫ সালের ২০ মে মেঘালয়ের রাজ্যপাল হিসাবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। কিন্তু রাজভবনের বাসিন্দা হিসাবে  বছর দেড়েক কাটাতে না কাটাতেই বিতর্ক তৈরি হয় মেঘালয়ের রাজ্যপালকে ঘিরে। খোদ রাজভবনের ভিতরে রাজ্যপালের নারীসঙ্গ নিয়ে সরব হয়েছিলেন কর্মী-আধিকারিকরা। খোদ দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়ে রাজভবনের কর্মীরা অভিযোগ করেন, রাজভবনকে কলুষিত করছেন ভি সম্মুগনাথন। রাজভবনেই লেডিজ ক্লাব গড়ে তুলেছেন। নিয়মিত নারী সঙ্গে লিপ্ত রয়েছেন। স্মারকলিপিতে বলা হয়, রাজ্যপালের এক মহিলা ব্যক্তিগত সচিব তথা পিআরও মণিপুর সফরেও সঙ্গিনী ছিলেন (মণিপুরেও ভারপ্রাপ্ত রাজ্যপাল ছিলেন সম্মুগনাথন)। ইম্ফল রাজভবনের একই ঘরে ছিলেন তাঁরা। ওই পিআরও-র নিজের কোনও দফতর নেই। রাজ্যপালের শয়নকক্ষের লাগোয়া পিআরও-র শয়নকক্ষ। সেখান থেকেই কাজ করেন তিনি। তাঁর আত্মীয়া ও বান্ধবীরাও ইচ্ছেমতো রাজভবনে এসে থাকেন।

শুধু রাজভবনের কর্মীরাই যে ভি সম্মুগনাথনের বিরুদ্ধে সরব হয়েছিলেন তাই নয়। এক মহিলা অভিযোগ করেন, ২০১৬ সালের ৭ ডিসেম্বর রাজ্যপালের জনসংযোগ আধিকারিক (পিআরও) পদে  সাক্ষাৎকারের জন্য তিনি রাজভবনে গিয়েছিলেন। রাজ্যপাল তাঁকে নিজের ঘরে ডেকে নিয়ে জড়িয়ে ধরেন, অশ্লীল প্রস্তাব দেন। যদিও ওই অভিযোগ উড়িয়ে মেঘালয়ের ত‍ৎকালীন রাজ্যপাল জানিয়েছিলেন, চাকরিপ্রার্থীরা তাঁর নাতনির মতো। তাঁদের নিছক উৎসাহ দিতেই পিঠ চাপড়েছিলেন। কিন্তু ওই সাফাই দিয়েও নিজের পদ বাঁচাতে পারেননি ভি সম্মুগনাথন। মুখ বাঁচাতে ২০১৭ সালের ২৬ জানুয়ারি রাজ্যপাল পদে ইস্তফা দেন প্রবীন বিজেপি নেতা।

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের