পয়লা এপ্রিল থেকেই ১৫ বছর পুরনো গাড়ির রেজিস্ট্রেশন বন্ধ, জারি বিজ্ঞপ্তি

সেনাবাহিনীর গাড়ি অবশ্য এই নির্দেশিকার আওতায় পড়বে না।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পরিবেশ দূষণে রাশ টানতে আগামী পয়লা এপ্রিল থেকেই ১৫ বছরের বেশি পুরনো সরকারি গাড়ির রেজিস্ট্রেশন বন্ধ করা হচ্ছে। ফলে ১৫ বছরের পুরনো গাড়ি বিক্রি কিংবা হাতবদল পুরোপুরি বন্ধ হতে চলেছে দেশে। বৃহস্পতিবার সড়ক পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকলে এ বিষয়ে বিশেষ বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। আগামী পয়লা এপ্রিল থেকেই নয়া নির্দেশ কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ বিষয়ে সড়ক পরিবহণ মন্ত্রকের এক আধিকারিক বলেছেন, ‘রেজিস্ট্রেশন বন্ধ হওয়ার ফলে ১৫ বছরের পুরনো গাড়ি স্ক্র্যাপ হিসেবে বিক্রি ছাড়া আর কোনও রাস্তা খোলা থাকবে না।’

গত কয়েক বছর ধরেই দেশে পরিবেশ ও বায়ুদূষণ লাগাতার বেড়ে চলেছে। বায়ুদূষণের ক্ষেত্রে ডিজেল চালিত চার ও তার চেয়ে বেশি চাকার যানবাহন বড় ভূমিকা রাখছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে চলেছেন পরিবেশবিদরা। ওই অভিযোগের ভিত্তিতেই মোটর যান বিধি সংশোধনের জন্য বিশেষ উদ্যোগী হয়েছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি। গত নভেম্বর মাসেই তিনি মোটর যান বিধি সংশোধন করে ১৫ বছরের পুরনো গাড়ি পুরোপুরি নিষিদ্ধ করার কথা জানিয়েছিলেন।

সড়ক পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকে নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘পয়লা এপ্রিল থেকে কেন্দ্র ও রাজ্য সরকার কিংবা সরকারি সংস্থার অধীনে থাকা ১৫ বছরের সমস্ত পুরনো গাড়ির রেজিস্ট্রেশন নতুন করে হবে না। যদি ১৫ বছরের পুরনো কোনও গাড়ির রেজিস্ট্রেশন থেকে থাকে, তাও বাতিল হয়ে যাবে। ওই সমস্ত গাড়ি স্ক্র্যাপ বা বাতিল মাল হিসেবে ফেলে দিতে হবে।’

 

 

 

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের