ইনস্টাগ্রামের প্রেম থেকে রক্তাক্ত পরিণতি! প্রয়াগরাজে কিশোরী প্রেমিকাকে নৃশংস খুন প্রেমিকের

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের শিরোনামে যোগী রাজ্য। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নাবালিকা খুনের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচয় হওয়া প্রেমিকই ১৭ বছরের ওই কিশোরীকে নির্মমভাবে হত্যা করেছে। পুলিশ জানিয়েছে, বিয়ের জন্য চাপ দেওয়ায় অভিযুক্ত কিশোর পরিকল্পনা করেই প্রেমিকাকে ডেকে নিয়ে গিয়ে খুন করে। পরে তার দেখানো জায়গা থেকেই উদ্ধার হয় পচাগলা দেহ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গঙ্গানগর এলাকার দশম শ্রেণির ওই ছাত্রী কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় এক কিশোরের সঙ্গে পরিচিত হয়। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। তদন্তকারীদের দাবি, সম্পর্কের কিছুদিন পর থেকেই তরুণী অভিযুক্তকে বিয়ের জন্য চাপ দিতে শুরু করে। আর সেই কারণেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিল অভিযুক্ত।

আরও পড়ুন: Instagram-এ প্রিয়জনের সঙ্গে গোপন চ্যাট করছেন? আজ থেকেই সাবধান!

গত ২০ এপ্রিল স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল কিশোরী। তারপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত ভেঙে পড়ে এবং খুনের কথা স্বীকার করে বলে দাবি পুলিশের। অভিযুক্ত জানায়, সে মেয়েটিকে বাইকে করে মাউ আইমা এলাকায় নিয়ে যায়। সেখানে নির্জন স্থানে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে তাকে খুন করা হয়। পরে দেহটি শারদা খালের ধারের ঝোপে ফেলে রেখে পালিয়ে যায় সে। কয়েকদিন পরে ওই এলাকা থেকে পচন ধরা দেহ উদ্ধার হয়। পোশাক দেখে পরিবারের সদস্যরা মৃতদেহ শনাক্ত করেন। নিহতের পরিবারের অভিযোগ, মেয়েটি বাড়ি থেকে কিছু গয়না ও নগদ টাকাও নিয়ে বেরিয়েছিল। পরিবারের দাবি, সবকিছু হাতিয়ে নিয়েই তাকে খুন করা হয়েছে। ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তি ও মৃত্যুদণ্ডের দাবি তুলেছেন মৃতার পরিবারের সদস্যরা।

যাদবপুরের আঁচ পৌঁছল মেদিনীপুর কলেজে, সংঘর্ষে জড়াল ABVP-SFI

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল

গৃহবধূকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে খুন চার পাষণ্ডের

নিজের তৈরি ভেজাল মিষ্টি খেতে অস্বীকার দোকানদারের, আস্তাকুঁড়েতে ফেললেন মহকুমা শাসক

সেবাশ্রয় সংক্রান্ত মামলায় অভিষেককে গ্রেফতার নয়, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

জিরাটের গ্রামীণ হাসপাতালের নাম বদলে হল ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল’

ব্যান্ডেল-কাটোয়া শাখায় ১০ দিন ট্রেনের সময়সূচি বদল, কোন লোকাল কখন ছাড়বে?

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করল প্রশাসন, ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ

রবিতে ইস্ট-মোহন মহাযুদ্ধ, জানুন ডার্বির টিকিট কোথায়, কীভাবে বুক করবেন?

বিদেশের মাটিতে ভারতের জয়গান, নিউইয়র্কে FIA আয়োজন করল ‘ভারত বিয়ন্ড বর্ডারস ২.০’

অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে হাবড়া পুরসভায় বিক্ষোভ মহিলাদের