Instagram-এ প্রিয়জনের সঙ্গে গোপন চ্যাট করছেন? আজ থেকেই সাবধান!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ইনস্টাগ্রামে (Instagram) বন্ধু বা প্রিয়জনের সঙ্গে ব্যক্তিগত চ্যাট করেন? তাহলে এই খবর আপনার উদ্বেগ বাড়াতে পারে। ৮ মে থেকে ইনস্টাগ্রামের ডাইরেক্ট মেসেজ বা DM-এ আর থাকছে না এন্ড-টু-এন্ড এনক্রিপশন। অর্থাৎ, এতদিন যে নিরাপত্তা ব্যবস্থার কারণে শুধুমাত্র প্রেরক ও প্রাপকই বার্তা পড়তে পারতেন, সেই সুরক্ষা এবার তুলে নিচ্ছে মেটা। এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, এর ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও কথোপকথনের গোপনীয়তা বড়সড় ঝুঁকির মুখে পড়তে পারে।

এতদিন ইনস্টাগ্রামে এন্ড-টু-এন্ড এনক্রিপশন একটি অপশনাল ফিচার হিসেবে দেওয়া হত। ব্যবহারকারী চাইলে সেটি চালু করতে পারতেন। ফিচারটি সক্রিয় থাকলে চ্যাট সম্পূর্ণ এনক্রিপ্টেড থাকত, ফলে সেই বার্তা মাঝপথে কেউ পড়তে পারত না, এমনকি মেটা নিজেও নয়। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই সুবিধা তুলে নেওয়া হচ্ছে।সংস্থার দাবি, অধিকাংশ ব্যবহারকারী এই ফিচার ব্যবহার করছিলেন না, তাই সেটি সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রযুক্তি মহলের একাংশের দাবি, এর নেপথ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-কে আরও উন্নত করার পরিকল্পনা। বিশেষজ্ঞদের মতে, এনক্রিপশন না থাকলে ব্যবহারকারীদের চ্যাট পড়ে AI মডেলকে ট্রেন করানো অনেক সহজ হবে।

আরও পড়ুনঃহোয়াটসঅ্যাপে সমর্থন চেয়ে বিতর্কে বিজয়! টিভিকে-কে ‘অহংকারী’ বলল ভিসিকে

এই সিদ্ধান্ত ঘিরে গোপনীয়তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ বর্তমানে বহু মানুষ ইনস্টাগ্রামকে শুধু সাধারণ কথোপকথনের জন্য নয়, ব্যক্তিগত ছবি, ভিডিও, এমনকি গুরুত্বপূর্ণ তথ্য আদানপ্রদানের ক্ষেত্রেও ব্যবহার করেন। ফলে এনক্রিপশন তুলে নেওয়ার সিদ্ধান্ত তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।অন্যদিকে, মেটা-র মালিকানাধীন WhatsApp-এ এখনও ডিফল্টভাবে এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু রয়েছে এবং সেটিকেই সংস্থা নিজেদের সবচেয়ে বড় নিরাপত্তা বৈশিষ্ট্য হিসেবে তুলে ধরে। ফলে একই সংস্থার দুই প্ল্যাটফর্মে আলাদা নীতি কেন, তা নিয়েও প্রশ্ন উঠছেত বিশেষজ্ঞদের আরও আশঙ্কা, এনক্রিপশন না থাকলে সাইবার হামলা বা হ্যাকিংয়ের ঝুঁকিও বাড়তে পারে। কারণ এন্ড-টু-এন্ড এনক্রিপশনকে দীর্ঘদিন ধরেই ডিজিটাল নিরাপত্তার ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ হিসেবে ধরা হয়। ফলে ইনস্টাগ্রামের এই পদক্ষেপ আগামী দিনে প্রাইভেসি বনাম নজরদারির বিতর্ককে আরও উসকে দিতে পারে বলেই মনে করা হচ্ছে।

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

আয়ুষ্মান ভারত কার্ডে পরিবারের কারও নাম নেই! কী ভাবে যোগ করবেন ফ্যামিলি মেম্বারের নাম?

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল

গৃহবধূকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে খুন চার পাষণ্ডের

নিজের তৈরি ভেজাল মিষ্টি খেতে অস্বীকার দোকানদারের, আস্তাকুঁড়েতে ফেললেন মহকুমা শাসক

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

সেবাশ্রয় সংক্রান্ত মামলায় অভিষেককে গ্রেফতার নয়, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

জিরাটের গ্রামীণ হাসপাতালের নাম বদলে হল ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল’

রবিতে ইস্ট-মোহন মহাযুদ্ধ, জানুন ডার্বির টিকিট কোথায়, কীভাবে বুক করবেন?