মর্মান্তিক বিপর্যয়! নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে গেল সিমেন্টবোঝাই ট্রাক, একই পরিবারে মৃত ৩

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাত তখন গভীর,  গোটা পরিবার ঘুমিয়ে, আচমকাই বিকট শব্দ। কয়েক সেকেন্ডের মধ্যেই ধসে পড়ল বাড়ির একাংশ। সিমেন্টবোঝাই একটি ট্রাক সোজা ঢুকে গেল ঘরের ভিতরে। মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও দু’জন। তাঁদের মধ্যে রয়েছে ১২ বছরের এক নাবালিকা।

 ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মির্জাপুর জেলায়। পুলিশ জানিয়েছে, ট্রাকটি বারাণসী থেকে সোনভদ্রের দিকে যাচ্ছিল। চলন্ত অবস্থায় ট্রাকের একটি টায়ার ফেটে যায়। তার পরই নিয়ন্ত্রণ হারান চালক। মুহূর্তের মধ্যে রাস্তা ছেড়ে ট্রাকটি পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে। সেই সময় বাড়ির সকলেই ঘুমিয়ে ছিলেন। ট্রাকের ধাক্কায় ঘরের একাংশ ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন পরিবারের সদস্যেরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪৭ বছরের রাজারাম, ৭০ বছরের সুখিয়া এবং ৪৫ বছরের চন্দ্রতারার। দুর্ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। উদ্ধারকাজে ব্যবহার করা হয় ক্রেন। দীর্ঘ চেষ্টার পর ক্ষতিগ্রস্ত বাড়ির ভিতর থেকে ট্রাকটি সরানো হয়। পরে সেটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত দু’জনকে দ্রুত বারাণসীর ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে ১২ বছরের এক কিশোরীও রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ কিং কোবরাকে গলার মালা বানালেন মহিলা, বিহারের ‘সর্পকন্যা’র কাণ্ডে তোলপাড় নেটদুনিয়া

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, টায়ার ফেটে যাওয়ার পরই ট্রাকটির উপর থেকে চালকের নিয়ন্ত্রণ সম্পূর্ণ সরে যায়। তবে শুধুমাত্র টায়ার ফাটাই দুর্ঘটনার কারণ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কী পরিস্থিতিতে এত বড় দুর্ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

‘ওঁর জন্য ছোট্ট উপহার’, ইংল্যান্ডের বিরুদ্ধে জয় বিশেষ একজনকে উৎসর্গ করলেন মেসি

‘ওঁকে মরতে দেবেন না’, সোনাম ওয়াংচুকে নিয়ে সমাজ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করলেন বিশাল দাদলানি

খেলা শেষে স্টেডিয়াম সহ মাঠের বাইরে মারামারি আর্জেন্টিনা-ইংল্যান্ড সমর্থকদের, আহত একাধিক

ফুল-ফলে সেজে উঠছে মায়াপুরের জগন্নাথের রথ, অপেক্ষায় হাজার হাজার ভক্ত

কিং কোবরাকে গলার মালা বানালেন মহিলা, বিহারের ‘সর্পকন্যা’র কাণ্ডে তোলপাড় নেটদুনিয়া

রাস্তার ধারে ফুচকা খেয়ে অসুস্থ শিশুসহ ১১৫, হাসপাতালে ভর্তি ১২

ঘরে পড়ে স্বামীর রক্তাক্ত দেহ! জখম সন্তান, পাশে বসে মোবাইল স্ক্রল করতে ব্যস্ত স্ত্রী

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশকর্মী, আহত ৩৪

ঘরে বসেই বদলান আধারে থাকা মোবাইল নম্বর ও ইমেল! নয়া নিয়ম আনল UIDAI

প্রকৃতির সবুজ স্বর্গ, ঘুরে দেখতে পারেন ভারতের ‘মিনি সুইৎজারল্যান্ড’ খাজ্জিয়ার